রুমার ব্যবহৃত পোশাকটি কোন তন্তুর ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের রুমার ব্যবহৃত পোশাকটি ফ্লাক্স তন্তুর। ফ্ল্যাক্স খুব শক্তিশালী তন্তু। এটা দিয়ে সূক্ষ্ম সুতা ও মসৃণ লিনেন বস্ত্র তৈরি করা যায়, যা খুব মজবুত ও ঠাণ্ডা। এরূপ বস্ত্র পরিধানে আরামবোধ হয়, এগুলো সহজেই ধোয়া যায়। আকর্ষনীয়, অভিজাত, সমতলভাবে অবস্থান করে এবং সুন্দরভাবে ঝুলে থাকে। তন্তুর গঠনগত কারণে সহজে ময়লা হয় না। পানি শোষণ ক্ষমতা অনেক বেশি থাকায় এ তন্তুর তৈরি লিনেন বস্ত্র গরমের দিনের জন্য আরামদায়ক। উদ্দীপকের রুমার ক্রয়কৃত পোশাকগুলো স্পর্শ করলে বেশ ঠাণ্ডা অনুভূত হয়, সহজে ধোয়া যায় এবং নকশাগুলো ভাজে ভাজে ঝুলে থাকে, যা ফ্ল্যাক্স তন্তুর বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, রুমার ব্যবহৃত পোশাকটি ফ্ল্যাক্স তন্তুর।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-১৪ : বয়ন তত্ত্ব (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-১৪ : বয়ন তত্ত্ব (Full Syllabus) · সৃজনশীল
রুমার ব্যবহৃত পোশাকটি কোন তন্তুর ব্যাখ্যা দাও।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর