মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের অবদান ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এদেশের ছাত্রসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ও তাদের বীরত্বপূর্ণ অবদান ছিল সবচেয়ে গৌরবোজ্জ্বল ও অগ্রগামী। ১৯৭১ সালের ২৬শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেয়। মুক্তিবাহিনীর অনিয়মিত শাখার বিরাট অংশ ছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিভিন্ন এলাকায় সংগঠিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে তারা স্বাধীনতার বিজয় পতাকা ছিনিয়ে আনতে সহায়তা করে। এভাবেই মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ বিজয় অর্জনকে ত্বরান্বিত করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা · সৃজনশীল
মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের অবদান ব্যাখ্যা করো।
উত্তর