শেয়ারFacebookWhatsApp

“দৃশ্যকল্প-২-এ জর্জ ওয়াশিংটন যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সেটি যেন আমাদের দেশের এক মহান নেতার প্রতিচ্ছবি।” – বিশ্লেষণ কর।

উত্তর: দৃশ্যকল্প-২ এ জর্জ ওয়াশিংটন যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সেটি যেন আমাদের দেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিচ্ছবি। মন্তব্যটি যথার্থ। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। তাঁর সারাজীবনের আন্দোলন, সংগ্রামের মূল লক্ষ্য ছিল বাঙালি জাতির মুক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন পর্যন্ত প্রত্যেকটি আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। তাঁর সুদৃঢ় নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনা অনুসরণের মাধ্যমেই আমরা স্বাধীনতা লাভকরেছি। উদ্দীপকে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জর্জ ওয়াশিংটনের অবদান উল্লিখিত হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে তার সাদৃশ্যপূর্ণ ব্যক্তি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি রাজনৈতিক জীবনের শুরু থেকে এ দেশের মানুষের মুক্তির স্বপ্নে দিনাতিপাত করেছেন। ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দিদের একজন ছিলেন বঙ্গবন্ধু। সংসদে, রাজপথে বাংলা ভাষা ও সংস্কৃতির পক্ষে তার অবস্থান ছিল সর্বদা সোচ্চার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতিদান, ১৯৫৮ সালে স্বৈরাচারী আইয়ুব বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি পেশ, '৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নজিরবিহীন বিজয়, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও তা অর্জনে অবিসংবাদিত ভূমিকা পালন করেন। এজন্যই তাকে স্বাধীনতার স্থপতি এবং জাতির পিতা বলা হয়। ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেন। ২৫শে মার্চ পাক বাহিনী গণহত্যা শুরু করলে ২৬শে মার্চের প্রথম প্রহরে তিনিই স্বাধীনতার ঘোষণা দেন। তার নামেই আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। বঙ্গবন্ধুর অনন্য ভূমিকার ফলশ্রুতিতেই সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান লাভ করে। অতএব উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বের কারণেই আমরা স্বাধীনতা পেয়েছি।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা · সৃজনশীল

“দৃশ্যকল্প-২-এ জর্জ ওয়াশিংটন যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনত…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বিবিসি প্রকাশিত খবর থেকে জানা যায়, আলজেরিয়া ফ্রান্সের শাসনাধীন ছিল। ১৯৬১ সালে যখন আলজেরীয়দের স্বাধীনতা সংগ্রামের ঢেউ তুঙ্গে, তখন প্রতিবাদীদের ওপর ফরাসি পুলিশ ব্যাপক গণহত্যা চালিয়েছিল। দৃশ্যকল্প-২: যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব হাসান ছেলেকে বলেন, জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত। আবার তিনি দেশটির স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন।

Chittagong · 2024

উত্তর

'সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়।' নীতির ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্র নীতি নির্ধারিত হয়।

উত্তর

ছাত্রছাত্রীরা ছিল অসীম সাহসিকতায় ভরপুর খাঁটি দেশপ্রেমিক। এজন্য মুক্তিযুদ্ধে তাদের অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের ২৫শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিরাট অংশ সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেয়। অনেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিরোধ করে। মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে ছাত্র-ছাত্রীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মুক্তিবাহিনীর অনিয়মিত শাখার এক বিরাট অংশ ছিল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মুক্তিযুদ্ধের একপর্যায়ে মুজিব বাহিনী গঠিত হয়েছিল মূলত ছাত্র-ছাত্রীদের নিয়ে। ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন কর্মীরা বিভিন্ন এলাকায় সংগঠিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের মহান আত্মত্যাগ ব্যতীত স্বাধীনতা অর্জন কঠিন হতো।

উত্তর

আমার পাঠ্যবইয়ের ২৫শে মার্চের গণহত্যার ঘটনার সাথে আলজেরীয়দের প্রতি ফরাসীদের আচরণের মিল পাওয়া যায়। ১৯৭১ সালে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচি এবং স্বাধীনতা যুদ্ধের আহ্বানের প্রতি সাড়া দিয়ে সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়। পূর্ব বাংলার সকল অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা বন্ধ হয়ে যায়। পূর্ব পাকিস্তানের অবস্থা বেগতিক দেখে ইয়াহিয়া খান ঢাকায় আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করতে। এ সময় ভুট্টোও ঢাকায় আসেন। অপরদিকে গোপন আলোচনার নামে কালক্ষেপণ করে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও গোলাবারুদ এনে পূর্ব পাকিস্তানে সামরিক আক্রমণের প্রস্তুতি গ্রহণ করা হয়। ১৭ই মার্চ টিক্কা খান ও রাও ফরমান আলী 'অপারেশন সার্চলাইট' নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনকশা তৈরি করে। ২৫শে মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে বর্বরতম গণহত্যা, 'অপারেশন সার্চলাইন' শুরু হয়। ইয়াহিয়া ও ভুট্টো ২৫শে মার্চ গোপনে ঢাকা ত্যাগ করেন। ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। হত্যা করে বহু মানুষকে। পাকিস্তানি বাহিনী ঢাকার রাজারবাগ পুলিশ ক্যাম্প, পিলখানা ইপিআর ক্যাম্প ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালায় ও নৃশংসভাবে গণহত্যা ঘটায়। বাংলাদেশের ইতিহাসে ২৫শে মার্চের রাত 'কালরাত্রি' নামে পরিচিত। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণিত, বিবিসি প্রকাশিত খবর থেকে জানা যায়, আলজেরিয়া ফ্রান্সের শাসনাধীন ছিল। ১৯৬১ সালে যখন আলজেরীয়দের স্বাধীনতা সংগ্রামের ঢেউ তুঙ্গে তখন প্রতিবাদীদের উপর ফরাসি পুলিশ ব্যাপক গণহত্যা চালিয়েছিল। আলজেরীয়দের সাথে ফ্রান্সের এমন আচরণ বাঙালিদের প্রতি পাকিস্তানীদের চালানো ২৫শে মার্চের গণহত্যার সাদৃশ্য পাওয়া যায়। এই গণহত্যাও হয়েছিল বাঙালিদের স্বাধীনতার স্বপ্নকে চিরতরে নসাৎ করে দেওয়ার উদ্দেশ্য।

উত্তর

দৃশ্যকল্প-২ এ জর্জ ওয়াশিংটন যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সেটি যেন আমাদের দেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিচ্ছবি। মন্তব্যটি যথার্থ। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। তাঁর সারাজীবনের আন্দোলন, সংগ্রামের মূল লক্ষ্য ছিল বাঙালি জাতির মুক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন পর্যন্ত প্রত্যেকটি আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। তাঁর সুদৃঢ় নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনা অনুসরণের মাধ্যমেই আমরা স্বাধীনতা লাভকরেছি। উদ্দীপকে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জর্জ ওয়াশিংটনের অবদান উল্লিখিত হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে তার সাদৃশ্যপূর্ণ ব্যক্তি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি রাজনৈতিক জীবনের শুরু থেকে এ দেশের মানুষের মুক্তির স্বপ্নে দিনাতিপাত করেছেন। ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দিদের একজন ছিলেন বঙ্গবন্ধু। সংসদে, রাজপথে বাংলা ভাষা ও সংস্কৃতির পক্ষে তার অবস্থান ছিল সর্বদা সোচ্চার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতিদান, ১৯৫৮ সালে স্বৈরাচারী আইয়ুব বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি পেশ, '৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নজিরবিহীন বিজয়, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও তা অর্জনে অবিসংবাদিত ভূমিকা পালন করেন। এজন্যই তাকে স্বাধীনতার স্থপতি এবং জাতির পিতা বলা হয়। ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেন। ২৫শে মার্চ পাক বাহিনী গণহত্যা শুরু করলে ২৬শে মার্চের প্রথম প্রহরে তিনিই স্বাধীনতার ঘোষণা দেন। তার নামেই আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। বঙ্গবন্ধুর অনন্য ভূমিকার ফলশ্রুতিতেই সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান লাভ করে। অতএব উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বের কারণেই আমরা স্বাধীনতা পেয়েছি।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলার কারণ ব্যাখ্যা কর।

মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলার কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'জাতীয় গণহত্যা দিবস' বলতে কী বোঝায়?

'জাতীয় গণহত্যা দিবস' বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের ইতিহাসে একটি রাত কালরাত্রি হিসেবে পরিচিত। এ রাতকে কেন কালরাত্রি বলা হয়?

বাংলাদেশের ইতিহাসে একটি রাত কালরাত্রি হিসেবে পরিচিত। এ রাতকে কেন কালরাত্রি বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা কী ছিল?

মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।

মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো।

আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।

মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে কীভাবে?

স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে কীভাবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কাদের নিয়ে যৌথ কমান্ড গড়ে তোলা হয়? এ বাহিনীর সফলতা কী ছিল?

কাদের নিয়ে যৌথ কমান্ড গড়ে তোলা হয়? এ বাহিনীর সফলতা কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন কোন পরিষদের প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়? এ সরকার গঠনের লক্ষ্য কী ছিল?

কোন কোন পরিষদের প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়? এ সরকার গঠনের লক্ষ্য কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মুক্তিযুদ্ধে জাতিসংঘ কেন কার্যকর ভূমিকা রাখতে পারেনি?

মুক্তিযুদ্ধে জাতিসংঘ কেন কার্যকর ভূমিকা রাখতে পারেনি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত কেন?

২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলার কারণ ব্যাখ্যা কর।'জাতীয় গণহত্যা দিবস' বলতে কী বোঝায়?বাংলাদেশের ইতিহাসে একটি রাত কালরাত্রি হিসেবে পরিচিত। এ রাতকে কেন কালরাত্রি বলা হমুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা কী ছিল?মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো।মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে কীভাবে?কাদের নিয়ে যৌথ কমান্ড গড়ে তোলা হয়? এ বাহিনীর সফলতা কী ছিল?কোন কোন পরিষদের প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়? এ সরকার গঠনের লক্ষ্মুক্তিযুদ্ধে জাতিসংঘ কেন কার্যকর ভূমিকা রাখতে পারেনি?২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।