শেয়ারFacebookWhatsApp

ঘটনা-১ এ "জনাব করিম সাহেবের পদত্যাগে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃযাত্রা শুরু হয়”- বক্তব্যটি মূল্যায়ন কর।

উত্তর: ঘটনা-২ এ করিম সাহেবের পদত্যাগের সাথে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মিল রয়েছে। তার পদত্যাগের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বরণের পর বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। ১৯৯০ সাল পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। ১৯৯০ সালে ৬ই ডিসেম্বর জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। উদ্দীপকের ঘটনা-২ এর জনাব করিম 'খ' দেশের নিরাপত্তা বাহিনীর প্রধান। একদা তিনি দেশের ক্ষমতা দখল করেন এবং নিজেকে রাষ্ট্র প্রধান হিসাবে ঘোষণা করেন। কিন্তু দেশের জনগণ তিনটি দলে ভাগ হয়ে জনাব করিমের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। অবশেষে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। জনাব করিমের এরূপ পদত্যাগের সাথে স্বৈরশাসক এরশাদের পদত্যাগের সাদৃশ্য রয়েছে। আর তার পদত্যাগের মাধ্যমে দেশে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। ১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে উৎখাত করে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করে। তিনি তার দীর্ঘ নয় বছর শাসনকালে প্রবল গণআন্দোলনের সম্মুখীন হন। বিরুদ্ধে দেশের জনগণ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। ১৯৯০ সালের ১০ই অক্টোবর বিরোধী জোট ও দলগুলো সচিবালয় ঘেরাও করতে গেলে সেখানে ৫ জন নিহত হয়। সর্বশেষ ২৭শে নভেম্বর ডা. মিলনের মৃত্যুবরণের মধ্য দিয়ে এ আন্দোলন চরম রূপ নেয়। ২৯শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ একযোগে পদত্যাগ করেন। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পদত্যাগের ঘোষণা দেন। সংগঠিত হয় এরশাদবিরোধী গণঅভ্যুত্থান। ফলে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটি মিছিল একজন আন্দোলনকারী গুলি করে হত্যার ঘটনার প্রতিই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি ছাড়াও উপর্যুক্ত আন্দোলনগুলোও ১৯৯০ সালে গণতন্ত্রের পুনর্যাত্রার গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা · সৃজনশীল

ঘটনা-১ এ "জনাব করিম সাহেবের পদত্যাগে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃযাত্র…

উদ্দীপক

ঘটনা-১: জনাব রহিম 'ক' দেশে অবৈধভাবে প্রেসিডেন্ট হয়ে ক্ষমতার মোহে এতই অন্ধ হয়ে যান যে, তিনি অন্যান্য রাজনীতিবিদদের উপস্থিতি সহ্য করতে পারতেন না। সেজন্য তিনি চার প্রধান রাজনৈতিক নেতাকে জেলে পাঠান এবং পরিশেষে তাদের হত্যা করেন। ঘটনা-২: জনাব করিম 'খ' দেশের নিরাপত্তা বাহিনীর প্রধান। একদা তিনি দেশের ক্ষমতা দখল করেন এবং নিজেকে রাষ্ট্র প্রধান হিসাবে ঘোষণা করেন। কিন্তু দেশের জনগণ তিনটি দলে ভাগ হয়ে জনাব করিমের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। অবশেষে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

Chittagong · 2023

উত্তর

বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধান সম্পর্কে বলেন, এই সংবিধান শহিদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগনের আশা-আকঙ্খার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে।

উত্তর

মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে বলে মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। দীর্ঘ ২৪ বছরের শোষণ, অত্যাচার-নির্যাতন থেকে মুক্তির লক্ষ্যে সংঘটিত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের নানা ত্যাগ-তিতীক্ষা আর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের এ আত্মত্যাগের ঋণ অতুলনীয়। তাই মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভম্ব নয়।

উত্তর

ঘটনা-১ এ জনাব রহিমের কার্যকলাপ আমার পাঠ্যবইয়ের ঘটনা পৈশাচিক জেলহত্যা তথা জাতীয় চার নেতা হত্যার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সূচনা হয় দেশে সামরিক শাসন চালিত হওয়ার মাধ্যমে। এ সময় দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার পরিকল্পনায় হত্যা করা হয় একে একে গণতন্ত্রকামী বীর নেতাদের। তারই একটি অংশ ছিল জাতীয় চার নেতার নৃশংস হত্যাকাণ্ড। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেলখানায় সংঘটিত পৈশাচিক হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়। উদ্দীপকের জনাব রহিম 'ক' দেশে অবৈধভাবে প্রেসিডেন্ট হয়ে ক্ষমতার মোহে এতই অন্ধ হয়ে যান যে, তিনি অন্যান্য রাজনীতিবিদদের উপস্থিতি সহ্য করতে পারতেন না। সেজন্য তিনি চার প্রধান রাজনৈতিক নেতাকে জেলে পাঠান এবং পরিশেষে তাদের হত্যা করেন। এরূপ ঘটনায় জাতীয় চার নেতার জেলহত্যার বিষয়টি প্রকাশ পেয়েছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি পদে আসীন হন। অতঃপর ১৯৭৫ সালের ৩রা নভেম্বর গভীর রাতে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ডের খুনিচক্র সেনা সদস্যগণ দেশত্যাগের পূর্বে খন্দকার মোশতাক আহমেদের অনুমতি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বেআইনিভাবে প্রবেশ করে। সেখানে বন্দি অবস্থায় থাকা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চারনেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এ.এইচ.এম. কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করে। এ পৈশাচিক হত্যাকাণ্ড দেশের জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ ঘটনা মোশতাকের পতনকে ত্বরান্বিত করে। খুনিরা দেশত্যাগে বাধ্য হয়।

উত্তর

ঘটনা-২ এ করিম সাহেবের পদত্যাগের সাথে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মিল রয়েছে। তার পদত্যাগের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বরণের পর বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। ১৯৯০ সাল পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। ১৯৯০ সালে ৬ই ডিসেম্বর জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। উদ্দীপকের ঘটনা-২ এর জনাব করিম 'খ' দেশের নিরাপত্তা বাহিনীর প্রধান। একদা তিনি দেশের ক্ষমতা দখল করেন এবং নিজেকে রাষ্ট্র প্রধান হিসাবে ঘোষণা করেন। কিন্তু দেশের জনগণ তিনটি দলে ভাগ হয়ে জনাব করিমের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। অবশেষে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। জনাব করিমের এরূপ পদত্যাগের সাথে স্বৈরশাসক এরশাদের পদত্যাগের সাদৃশ্য রয়েছে। আর তার পদত্যাগের মাধ্যমে দেশে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। ১৯৮২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে উৎখাত করে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করে। তিনি তার দীর্ঘ নয় বছর শাসনকালে প্রবল গণআন্দোলনের সম্মুখীন হন। বিরুদ্ধে দেশের জনগণ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। ১৯৯০ সালের ১০ই অক্টোবর বিরোধী জোট ও দলগুলো সচিবালয় ঘেরাও করতে গেলে সেখানে ৫ জন নিহত হয়। সর্বশেষ ২৭শে নভেম্বর ডা. মিলনের মৃত্যুবরণের মধ্য দিয়ে এ আন্দোলন চরম রূপ নেয়। ২৯শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ একযোগে পদত্যাগ করেন। পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও পদত্যাগের ঘোষণা দেন। সংগঠিত হয় এরশাদবিরোধী গণঅভ্যুত্থান। ফলে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়। পরিশেষে বলা যায়, উদ্দীপকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটি মিছিল একজন আন্দোলনকারী গুলি করে হত্যার ঘটনার প্রতিই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি ছাড়াও উপর্যুক্ত আন্দোলনগুলোও ১৯৯০ সালে গণতন্ত্রের পুনর্যাত্রার গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলার কারণ ব্যাখ্যা কর।

মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলার কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'জাতীয় গণহত্যা দিবস' বলতে কী বোঝায়?

'জাতীয় গণহত্যা দিবস' বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের ইতিহাসে একটি রাত কালরাত্রি হিসেবে পরিচিত। এ রাতকে কেন কালরাত্রি বলা হয়?

বাংলাদেশের ইতিহাসে একটি রাত কালরাত্রি হিসেবে পরিচিত। এ রাতকে কেন কালরাত্রি বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা কী ছিল?

মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।

মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো।

আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।

মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে কীভাবে?

স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে কীভাবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কাদের নিয়ে যৌথ কমান্ড গড়ে তোলা হয়? এ বাহিনীর সফলতা কী ছিল?

কাদের নিয়ে যৌথ কমান্ড গড়ে তোলা হয়? এ বাহিনীর সফলতা কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন কোন পরিষদের প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়? এ সরকার গঠনের লক্ষ্য কী ছিল?

কোন কোন পরিষদের প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়? এ সরকার গঠনের লক্ষ্য কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মুক্তিযুদ্ধে জাতিসংঘ কেন কার্যকর ভূমিকা রাখতে পারেনি?

মুক্তিযুদ্ধে জাতিসংঘ কেন কার্যকর ভূমিকা রাখতে পারেনি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত কেন?

২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলার কারণ ব্যাখ্যা কর।'জাতীয় গণহত্যা দিবস' বলতে কী বোঝায়?বাংলাদেশের ইতিহাসে একটি রাত কালরাত্রি হিসেবে পরিচিত। এ রাতকে কেন কালরাত্রি বলা হমুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা কী ছিল?মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো।মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে কীভাবে?কাদের নিয়ে যৌথ কমান্ড গড়ে তোলা হয়? এ বাহিনীর সফলতা কী ছিল?কোন কোন পরিষদের প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়? এ সরকার গঠনের লক্ষ্মুক্তিযুদ্ধে জাতিসংঘ কেন কার্যকর ভূমিকা রাখতে পারেনি?২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।