চিত্রে প্রদর্শিত 'গ' স্থানের তথ্যানুসারে 'খ' স্থানের স্থানীয় সময় নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকের তথ্য অনুযায়ী, 'গ' স্থানের দ্রাঘিমা ৮৮° পূর্ব এবং স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট। 'খ' স্থানের দ্রাঘিমা ৭২° পশ্চিম। স্থান দুটির মধ্যে দ্রাঘিমার পার্থক্য = (৮৮ ° + ৭২ ১৬০ ° (যেহেতু একটি পূর্ব ও অন্যটি পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত ) আমরা জানি, ১° দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য ৪ মিনিট। সুতরাং, ১৬০ ° দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য = (১৬০ × ৪) মিনিট = ৬৪০ মিনিট। ঘণ্টায় প্রকাশ করলে হয় (৬৪০ ÷ ৬০) = ১০ ঘণ্টা ৪০ মিনিট। যেহেতু 'খ' স্থানটি 'গ' স্থানের পশ্চিমে অবস্থিত, তাই 'খ' স্থানের সময় 'গ' স্থানের সময়ের চেয়ে কম হবে। 'খ' স্থানের স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট = ১০ ঘণ্টা ৪০ মিনিট। = পূর্বের দিবাগত রাত ৯টা অর্থাৎ, 'খ' স্থানের সময় হবে পূর্ববর্তী দিন রাত ৯টা।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৩ : সৌরজগৎ ও ভূমন্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৩ : সৌরজগৎ ও ভূমন্ডল · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত 'গ' স্থানের তথ্যানুসারে 'খ' স্থানের স্থানীয় সময় নি…
উদ্দীপক

Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর