শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ উল্লিখিত বিজয়ের বাবার উক্তিটির যথার্থতা মূ ল্যায়ন কর।

উত্তর: '৭৫ এর হত্যাকান্ড সংঘটিত হয়েছিল মূলত জাতিকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে। বিজয়ের বাবার এই উক্তিটি যথার্থ। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাঙালির জাতীয় জীবনে ঘটে এক নির্মম, নিষ্ঠুর পৈশাচিক হত্যাকান্ড। সেনাবাহিনীর কতিপয় উচ্চাভিলাষী ও উচ্ছৃঙ্খল সেনাসদস্য স্বাধীনতাবিরোধী অপশক্তির মদদে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের, বাড়ি নম্বর-৬৭৭ নিজ বাসভবনে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধু পরিবারের উপস্থিত কোনো সদস্যই ঘাতকদের হাত থেকে রক্ষা পাননি। এমনকি ঘাতকের নিষ্ঠুর বুলেটের হাত থেকে রক্ষা পায়নি ১০ বছরের নিষ্পাপ শিশু রাসলেও। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বিজয় তার বাবার কাছে '৭৫ এর পৈশাচিক ও নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তার বাবা বলেন, '৭৫ এর হত্যাকান্ড সংঘটিত হয়েছিল মূলত জাতিকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে। বিজয়ের বাবার এরূপ বক্তব্য যথার্থ। কারন, একটি আধুনিক ও শোষণ-দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে 'দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়ে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে দ্রুত অগ্রসর হচ্ছিলেন, ঠিক তখন দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল অপশক্তি মহলের সহযোগিতায় দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারী গোষ্ঠী ১৫ই আগস্টের হত্যাকান্ড সংঘটিত করে। তারা বুঝতে পেরেছিল যে, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মতো 'দ্বিতীয় বিপ্লবের' কর্মসূচি বাস্তবায়নেও সফল হবেন। তাই বাংলাদেশর রাজনৈতিক গতিপথকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার জন্যেই ১৫ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে পাকিস্তানি সাম্প্রদায়িক ভাবাদর্শ পুনঃপ্রতিষ্ঠা পায়। এই হত্যাকান্ড ছিল একটি নৃশংস ও মানবতাবিরোধী অপরাধ। এটি ঘটেছিল গোপন ষড়যন্ত্রের মাধ্যমে। এ হত্যাকান্ডের পর বাংলাদেশ গভীর রাজনৈতিক সংকটে পড়ে। আলোচনা শেষে তাই বলা যায়, মূলত দেশকে সংকটে ফেলে দেশকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যেই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। যে অভাব আজ অবধি বাঙালি জাতি অনুভব করে।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ উল্লিখিত বিজয়ের বাবার উক্তিটির যথার্থতা মূ ল্যায়ন কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: এটি জন্ম নিয়েছিল মাত্র ১০ মাসে। এটি একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। দৃশ্যকল্প-২: বিজয় তার বাবার কাছে '৭৫ এর পৈশাচিক ও নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তার বাবা বলেন, '৭৫ এর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল মূলত জাতিকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে।

Dinajpur · 2023

উত্তর

১৯৭৩ সালের ৭ মার্চ বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উত্তর

স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য মোট ৬ সদস্য নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়। মুজিবনগর সরকারের কার্যক্রমে কার্যকর পরামর্শ দেওয়ার জন্য উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এই উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী (ভাসানী ন্যাপ), অধ্যাপক মোজাফফর আহমেদ (মোজাফফর ন্যাপ), কমরেড মণি সিং (কমিউনিস্ট পার্টি), শ্রী মনোরঞ্জন ধর (জাতীয় কংগ্রেস), তাজউদ্দীন আহমদ (প্রধানমন্ত্রী) ও খন্দকার মোশতাক আহমেদ (পররাষ্ট্র ও আইনমন্ত্রী)। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, দূরদর্শিতাসম্পন্ন পরামর্শ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

দৃশ্যকল্প-১ উল্লিখিত দলিলটি দ্বারা বাংলাদেশের সংবিধানকে নির্দেশ করা হয়েছে। সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। সংবিধানের মাধ্যমেই রাষ্ট্রের উদ্দেশ্য, আদর্শ ও লক্ষ্য প্রতিফলিত হয়। ১৯৭২ সালের ১১ই জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবস থেকে তা কার্যকর হয়। গণপরিষদে সংবিধানের ওপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলেন, "এই সংবিধান শহিদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে।" উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, এটি জন্ম নিয়েছিল মাত্র ১০ মাসে। এটি একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। এরূপ বর্ণনায় ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের সংবিধানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। একটি সংবিধান প্রণয়ন করে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৩শে মার্চ 'বাংলাদেশ গণপরিষদ আদেশ' নামে একটি আদেশ জারি করেন। এ আদেশ অনুসারে ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক ও জাতীয় পরিষদে নির্বাচিত সদস্যগণ গণপরিষদের সদস্য হবেন। সংবিধান প্রণয়ন করাই হবে গণপরিষদের মূল লক্ষ্য। ১৯৭২ সালের ১০ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে ড. কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্যবিশিষ্ট একটি 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' গঠন করা হয়।

উত্তর

'৭৫ এর হত্যাকান্ড সংঘটিত হয়েছিল মূলত জাতিকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে। বিজয়ের বাবার এই উক্তিটি যথার্থ। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাঙালির জাতীয় জীবনে ঘটে এক নির্মম, নিষ্ঠুর পৈশাচিক হত্যাকান্ড। সেনাবাহিনীর কতিপয় উচ্চাভিলাষী ও উচ্ছৃঙ্খল সেনাসদস্য স্বাধীনতাবিরোধী অপশক্তির মদদে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের, বাড়ি নম্বর-৬৭৭ নিজ বাসভবনে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধু পরিবারের উপস্থিত কোনো সদস্যই ঘাতকদের হাত থেকে রক্ষা পাননি। এমনকি ঘাতকের নিষ্ঠুর বুলেটের হাত থেকে রক্ষা পায়নি ১০ বছরের নিষ্পাপ শিশু রাসলেও। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বিজয় তার বাবার কাছে '৭৫ এর পৈশাচিক ও নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তার বাবা বলেন, '৭৫ এর হত্যাকান্ড সংঘটিত হয়েছিল মূলত জাতিকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে। বিজয়ের বাবার এরূপ বক্তব্য যথার্থ। কারন, একটি আধুনিক ও শোষণ-দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে 'দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়ে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে দ্রুত অগ্রসর হচ্ছিলেন, ঠিক তখন দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল অপশক্তি মহলের সহযোগিতায় দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারী গোষ্ঠী ১৫ই আগস্টের হত্যাকান্ড সংঘটিত করে। তারা বুঝতে পেরেছিল যে, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মতো 'দ্বিতীয় বিপ্লবের' কর্মসূচি বাস্তবায়নেও সফল হবেন। তাই বাংলাদেশর রাজনৈতিক গতিপথকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার জন্যেই ১৫ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে পাকিস্তানি সাম্প্রদায়িক ভাবাদর্শ পুনঃপ্রতিষ্ঠা পায়। এই হত্যাকান্ড ছিল একটি নৃশংস ও মানবতাবিরোধী অপরাধ। এটি ঘটেছিল গোপন ষড়যন্ত্রের মাধ্যমে। এ হত্যাকান্ডের পর বাংলাদেশ গভীর রাজনৈতিক সংকটে পড়ে। আলোচনা শেষে তাই বলা যায়, মূলত দেশকে সংকটে ফেলে দেশকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যেই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। যে অভাব আজ অবধি বাঙালি জাতি অনুভব করে।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-২ : বাংলাদেশের স্বাধীনতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলার কারণ ব্যাখ্যা কর।

মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলার কারণ ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'জাতীয় গণহত্যা দিবস' বলতে কী বোঝায়?

'জাতীয় গণহত্যা দিবস' বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের ইতিহাসে একটি রাত কালরাত্রি হিসেবে পরিচিত। এ রাতকে কেন কালরাত্রি বলা হয়?

বাংলাদেশের ইতিহাসে একটি রাত কালরাত্রি হিসেবে পরিচিত। এ রাতকে কেন কালরাত্রি বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা কী ছিল?

মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।

মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো।

আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।

মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে কীভাবে?

স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে কীভাবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কাদের নিয়ে যৌথ কমান্ড গড়ে তোলা হয়? এ বাহিনীর সফলতা কী ছিল?

কাদের নিয়ে যৌথ কমান্ড গড়ে তোলা হয়? এ বাহিনীর সফলতা কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোন কোন পরিষদের প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়? এ সরকার গঠনের লক্ষ্য কী ছিল?

কোন কোন পরিষদের প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়? এ সরকার গঠনের লক্ষ্য কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মুক্তিযুদ্ধে জাতিসংঘ কেন কার্যকর ভূমিকা রাখতে পারেনি?

মুক্তিযুদ্ধে জাতিসংঘ কেন কার্যকর ভূমিকা রাখতে পারেনি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত কেন?

২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলার কারণ ব্যাখ্যা কর।'জাতীয় গণহত্যা দিবস' বলতে কী বোঝায়?বাংলাদেশের ইতিহাসে একটি রাত কালরাত্রি হিসেবে পরিচিত। এ রাতকে কেন কালরাত্রি বলা হমুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা কী ছিল?মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো।মুক্তিযুদ্ধে ছাত্রসমাজ কীভাবে ভূমিকা রেখেছিল? ব্যাখ্যা করো।স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে কীভাবে?কাদের নিয়ে যৌথ কমান্ড গড়ে তোলা হয়? এ বাহিনীর সফলতা কী ছিল?কোন কোন পরিষদের প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়? এ সরকার গঠনের লক্ষ্মুক্তিযুদ্ধে জাতিসংঘ কেন কার্যকর ভূমিকা রাখতে পারেনি?২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত কেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।