ছকের 'ক' দ্বারা কোন ধরনের বনভূমিকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছকের 'ক' দ্বারা ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল বন ভূমি কে নির্দেশ করা হয়েছে। ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল বনভূমি বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলা জুড়ে অবস্থিত। এ বন ভূমিতে বছরের শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণ রূপে ঝরে যায়। শাল বা গজারি ছাড়াও এ অঞ্চলে কড়ই, বহেড়া, হিজল, শিরীষ, হরীতকী, কাঁঠাল, নিম ইত্যাদি গাছ জন্মে। এ বনভূমিতে শালগাছ প্রধান বৃক্ষ তাই এ বনকে শালবন হিসেবেও অভিহিত করা হয়। ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে এ বনভূমি মধুপুর ভাওয়াল বনভূমি নামে পরিচিত। দিনাজপুর অঞ্চলে এটিকে বরেন্দ্র অঞ্চলের বনভূমি বলা হয়। উদ্দীপকের ছকে 'ক'-তে উল্লিখিত বৃক্ষগুলো এবং এর বৈশিষ্ট্য হুবহু পাতাঝরা বনভূমির সাথে মিলে যাচ্ছে। তাই 'ক' দ্বারা নির্দেশিত বনভূমিটি হবে পত্রপতনশীল বা ক্রান্তীয় পাতাঝরা বনভূমি।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
ছকের 'ক' দ্বারা কোন ধরনের বনভূমিকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

