ছকের 'খ' দ্বারা নির্দেশিত বনভূমি সংরক্ষণের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: ছকের 'খ' দ্বারা নির্দেশিত বনভূমি হলো স্রোতজ বনভূমি, যা সংরক্ষণ করা অতিব জরুরি। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশে খুলনা এবং দক্ষিণ-পূর্বাংশে নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলে জোয়ার-ভাটার লোনা ও ভেজা মাটিতে যেসব উদ্ভিজ্জ জন্মায় তাদের স্রোতজ বা গরান বনভূমি বলা হয়। ম্যানগ্রোভ বন' হিসেবেও এ বন পরিচিত। সুন্দরী, গেওয়া, পশুর, ধুন্দল, কেওড়া, বাইন, গরান, গোলপাতা ইত্যাদি বৃক্ষ এ বনভূমির অন্তর্গত। স্যাঁতসেঁতে লোনা পানিতে এ গাছ জন্মে। মূলত সুন্দরবন এলাকা এর আওতাভুক্ত। প্রকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজন মোট আয়তনের এক-চতুর্থাংশ বনভূমি। সে অনুপাতে বাংলাদেশে বনভূমি কম রয়েছে। তাই তা সংরক্ষণ করা জরুরি। উপকূলীয় অঞ্চলের স্রোতজ বনভূমি জলোচ্ছ্বাস ও সাইক্লোনজনিত ক্ষতি থেকে উপকূলে বসবাসরত জনবসতি ও কৃষি আবাদকে রক্ষা করে থাকে। সুন্দরবন পটুয়াখালী, সাতক্ষীরা, খুলনার ব্যাপক অঞ্চলকে উপকূলীয় এসব বনভূমি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে থাকে। সুন্দরবন বা ম্যানগ্রোভ বন না থাকলে এসব এলাকায় বসবাস খুবই ঝুঁকিপূর্ণ হতো। তাছাড়া এসব বনভূমি উজান থেকে বয়ে আসা নদীর পলি ধরে রাখে এবং ক্রমাগত সাগরের দিকে ভূভাগ গড়ে তুলতে সাহায্য করে। অতএব যৌক্তিকতা বিশ্লেষণে বলা যায়, ছকের 'খ'-তে নির্দেশিত স্রোতজ বনভূমি সংরক্ষণের গুরুত্ব অত্যাধিক।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৫ : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ (Full Syllabus) · সৃজনশীল
ছকের 'খ' দ্বারা নির্দেশিত বনভূমি সংরক্ষণের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

