সাদাত সাহেবের কাজের স্বার্থে রাষ্ট্রের কোন ধরনের কাজের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: সাদাত সাহেবের কাজের সাথে রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজের মিল রয়েছে। জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য রাষ্ট্র যেসব কাজ করে থাকে সেসব কাজকে রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ বলা হয়। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হলো রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষিত নাগরিক তার অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতন থাকে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। এজন্য রাষ্ট্র শিক্ষাবিস্তারে অধিক গুরুত্ব প্রদান করে থাকে। রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হলো জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা। রাষ্ট্র তার নাগরিকদের স্বাস্থ্য রক্ষায় এবং অসুস্থদের স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, শিশুসদন, মাতৃমঙ্গল কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, অস্থায়ী হেলথ ক্যাম্পেইন প্রতিষ্ঠা প্রভৃতি পরিচালনা করে। পাশাপাশি জনগণের জন্য বিশুদ্ধ পানীয়জলের সুব্যবস্থা, রোগ প্রতিরোধক ও প্রতিষেধক টিকা প্রদান প্রভৃতি সেবাও রাষ্ট্র প্রদান করে থাকে। উদ্দীপকের জনাব সাদাত এলাকার জনগণের স্বাস্থ্যসেবার জন্য একটি হাসপাতাল ও খেলার মাঠের ব্যবস্থা করেন। এছাড়াও ছোট-বড় সকলের পড়ার অভ্যাস গড়ে তোলা ও উত্তম সময় কাটানোর জন্য একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। সাদাত সাহেবের এরূপ কাজগুলো রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজের অন্তর্ভুক্ত। কেননা জনস্বাস্থ্য রক্ষা করা এবং জনগণকে শিক্ষিত করার জন্য সরকার যেসব কাজ করে তা রাষ্ট্রের ঐচ্ছিক কাজ।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল
সাদাত সাহেবের কাজের স্বার্থে রাষ্ট্রের কোন ধরনের কাজের মিল রয়েছে? ব…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর