আসমার গ্রামকে রাষ্ট্রের সাথে তুলনা করতে রাষ্ট্রের অনুপস্থিত উপাদানটি ব্যাখ্যা করো।
উত্তর: আসমার গ্রামকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রের সাথে তুলনা করতে হলে যে উপাদানটি সম্পূর্ণ অনুপস্থিত, তা হলো 'সার্বভৌমত্ব'। রাষ্ট্র গঠনের চারটি অপরিহার্য উপাদান হলো- জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এর মধ্যে সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা। এই ক্ষমতার বলেই রাষ্ট্র বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে এবং স্বাধীনভাবে নিজ ভূখণ্ডে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। উদ্দীপকের ঘটনা-১ এ আসমার গ্রামে ৫০০০ জনসমষ্টি, ৩০০ বর্গ কিলোমিটার নির্দিষ্ট ভূখণ্ড এবং শৃঙ্খলা রক্ষাকারী গ্রাম প্রতিরক্ষা বাহিনী রয়েছে। কিন্তু গ্রামটি রাষ্ট্রের অধীনস্থ একটি ছোট প্রশাসনিক অংশ মাত্র। এটি অন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ থেকে স্বাধীন নয় এবং এর নিজস্ব কোনো চূড়ান্ত বা চরম ক্ষমতা নেই। তাই গ্রামটিকে রাষ্ট্র বলতে হলে এর সার্বভৌম ক্ষমতার উপস্থিতি অপরিহার্য।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল
আসমার গ্রামকে রাষ্ট্রের সাথে তুলনা করতে রাষ্ট্রের অনুপস্থিত উপাদানট…
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর