ঘটনা-১ আইনের যে উৎসকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনা-১ আইনের প্রধান উৎস 'আইনসভা' বা পার্লামেন্টকে নির্দেশ করে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভাই আইন প্রণয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। রাষ্ট্রের জনগণের কল্যাণের কথা বিবেচনা করে আইনসভায় জনপ্রতিনিধিরা প্রয়োজনীয় নতুন আইন তৈরি এবং পুরোনো আইনের সংশোধন করে থাকেন। উদ্দীপকের জনাব কামাল সাহেব একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নির্বাচিত সদস্য। তিনি জনগুরুত্বপূর্ণ বিষয়ে একটি প্রস্তাবনা পেশ করেন এবং সদস্যদের সর্বসম্মতিক্রমে তা আইনে পরিণত হয়। আধুনিক রাষ্ট্রগুলোতেও নির্বাচিত জনপ্রতিনিধিরা আইনসভায় এভাবেই সম্মতির মাধ্যমে আইন তৈরি করেন। সুতরাং, জনাব কামালের এই কাজের প্রক্রিয়াটি সুস্পষ্টভাবেই আইনের আধুনিক ও প্রধান উৎস আইনসভাকে নির্দেশ করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল
ঘটনা-১ আইনের যে উৎসকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর