উদ্দীপকে [গণিত] -এর যথাযথ প্রয়োগ জনগণের অধিকার সংরক্ষণে সুফল বয়ে আনবে।”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে 'Y [গণিত] দ্বারা বাংলাদেশের তথ্য অধিকার আইনকে তুলে ধরা হয়েছে। এ আইনের যথাযথ প্রয়োগ জনগণের অধিকার সংরক্ষণে সুফল বয়ে আনবে।- মন্তব্যটি যথার্থ। তথ্য অধিকার বলতে তথ্য পাওয়ার অধিকারকে বোঝায়। বিশ্বের বিভিন্ন দেশে তথ্য অধিকার আইন রয়েছে। বাংলাদেশ সরকারও দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 'তথ্য অধিকার আইন' প্রণয়ন করেছে। ২০০৯ সালের ৫ই এপ্রিল এই আইন জারি করা হয়। বাংলাদেশের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে বর্ণিত চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতার অধিকারের আলোকে এ আইন তৈরি হয়। উদ্দীপকের 'Y [গণিত] এর তথ্যগুলো হলো মৌলিক অধিকার; অধিকার নিশ্চিতকরণে আইন; প্রকল্প প্রস্তাব, আলোক চিত্র, হিসাব বিবরণী। তথ্যগুলো বাংলাদেশের তথ্য অধিকার আইনকে তুলে ধরে। তথ্য অধিকার আইন, জনগণের অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ, যে কোনো দেশের উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায় হলো দুর্নীতি। তাই দুর্নীতি প্রতিরোধ না করলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আর তথ্যের অভাব দুর্নীতির অন্যতম কারণ। এর মধ্যে আছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জনগণের প্রাপ্য সেবা সম্পর্কে তথ্য। তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। এর ফলে দুর্নীতি হ্রাস পাবে। এছাড়া তথ্য অধিকার আইন যথাযথভাবে বাস্তবায়ন করলে জনগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে। আর জনসচেতনতা দুর্নীতি প্রতিরোধ তথা সুশাসন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সুতরাং বলা যায়, তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আর দেশে দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে জনগণের ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে গণতন্ত্রের ভিতও মজবুত হবে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল
উদ্দীপকে -এর যথাযথ প্রয়োগ জনগণের অধিকার সংরক্ষণে সুফল বয়ে আনবে।”- …
উদ্দীপক

Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর