শেয়ারFacebookWhatsApp

ঘটনা-১ এ সরকারের উল্লিখিত কাজগুলো রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা কর।

উত্তর: ঘটনা-১ এ সরকারের উল্লিখিত কাজগুলো রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজকে নির্দেশ করে। জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য রাষ্ট্র যেসব কাজ করে থাকে সেসব কাজকে রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ বলা হয়। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হলো রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষিত নাগরিক তার অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতন থাকে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। এজন্য রাষ্ট্র শিক্ষাবিস্তারে অধিক গুরুত্ব প্রদান করে থাকে। রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হলো জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা। রাষ্ট্র তার নাগরিকদের স্বাস্থ্য রক্ষায় এবং অসুস্থদের স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, শিশুসদন, মাতৃমঙ্গল কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, অস্থায়ী হেলথ ক্যাম্পেইন প্রতিষ্ঠা প্রভৃতি পরিচালনা করে। পাশাপাশি জনগণের জন্য বিশুদ্ধ পানীয়জলের সুব্যবস্থা, রোগ প্রতিরোধক ও প্রতিষেধক টিকা প্রদান প্রভৃতি সেবাও রাষ্ট্র প্রদান করে থাকে। উদ্দীপকের ঘটনা-১ এ বলা হয়েছে, বর্তমান সরকার জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য বছরের শুরুতে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং উপবৃত্তির ব্যবস্থা করেন। এছাড়াও সরকার শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য নতুন কারিকুলাম তৈরি করেছেন। সরকারের এরূপ পদক্ষেপ রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যাণমূলক কার্যাবলিকে তুলে ধরে। কেননা রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে তাদের হাতে নতুন বই বিতরণ করা সরকারের ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজের অন্তর্গত।

SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল

ঘটনা-১ এ সরকারের উল্লিখিত কাজগুলো রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা…

উদ্দীপক

ঘটনা-১: বর্তমান সরকার জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য বছরের শুরুতে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং উপবৃত্তির ব্যবস্থা করেন। এছাড়াও সরকার শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য নতুন কারিকুলাম তৈরি করেছেন। ঘটনা-২: মিজান সাহেব একজন সরকারি চাকরিজীবী। তিনি প্রতিবছর সরকারকে আয়কর দেন এবং অন্যদেরকেও আয়কর প্রদানে উৎসাহিত করেন। তিনি মনে করেন, প্রত্যেক নাগরিককে আয়কর ও খাজনা প্রদান করে রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা উচিত।

Barisal · 2023

উত্তর

রাষ্ট্র হলো একটি ভূ-খণ্ডভিত্তিক সমাজ বিশেষ, যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে।

উত্তর

আইনের চোখে সমাজে ধনী-দরিদ্র, সবল-দুর্বল, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলেই সমান। আইন হচ্ছে সর্বজনীন। আর তা সমভাবে রাষ্ট্রের সকলের জন্য প্রযোজ্য হয়। আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে না। আইনের দৃষ্টিতে সমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন আইনের অনুশাসন থাকে না, তখনই রাষ্ট্রে ব্যক্তিস্বাধীনতা খর্ব হয়। সুতরাং সমতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের চোখে সবাইকে সমানভাবে দেখা হয়।

উত্তর

ঘটনা-১ এ সরকারের উল্লিখিত কাজগুলো রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজকে নির্দেশ করে। জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য রাষ্ট্র যেসব কাজ করে থাকে সেসব কাজকে রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ বলা হয়। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হলো রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষিত নাগরিক তার অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সচেতন থাকে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। এজন্য রাষ্ট্র শিক্ষাবিস্তারে অধিক গুরুত্ব প্রদান করে থাকে। রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হলো জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা। রাষ্ট্র তার নাগরিকদের স্বাস্থ্য রক্ষায় এবং অসুস্থদের স্বাস্থ্যসেবা প্রদানে হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, শিশুসদন, মাতৃমঙ্গল কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, অস্থায়ী হেলথ ক্যাম্পেইন প্রতিষ্ঠা প্রভৃতি পরিচালনা করে। পাশাপাশি জনগণের জন্য বিশুদ্ধ পানীয়জলের সুব্যবস্থা, রোগ প্রতিরোধক ও প্রতিষেধক টিকা প্রদান প্রভৃতি সেবাও রাষ্ট্র প্রদান করে থাকে। উদ্দীপকের ঘটনা-১ এ বলা হয়েছে, বর্তমান সরকার জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য বছরের শুরুতে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং উপবৃত্তির ব্যবস্থা করেন। এছাড়াও সরকার শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য নতুন কারিকুলাম তৈরি করেছেন। সরকারের এরূপ পদক্ষেপ রাষ্ট্রের ঐচ্ছিক বা কল্যাণমূলক কার্যাবলিকে তুলে ধরে। কেননা রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে তাদের হাতে নতুন বই বিতরণ করা সরকারের ঐচ্ছিক বা কল্যাণমূলক কাজের অন্তর্গত।

উত্তর

ঘটনা-২ এর মিজান সাহেবের কাজ অর্থাৎ আয়কর প্রদান করা ছাড়াও নাগরিক হিসেবে তার আরো দায়িত্ব ও কর্তব্য রয়েছে।-উক্তিটির সাথে আমি একমত। রাষ্ট্র যেমন নাগরিকদের বিবিধ সুযোগ-সুবিধা এবং অধিকার দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতকগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। নাগরিকদের দায়িত্ব ও কর্তব্যগুলোর অন্যতম হলো কর প্রদান করা। রাষ্ট্র পরিচালনার জন্য নাগরিকরা সরকারকে যে অর্থ প্রদান করে তাকেই কর বলে। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর ও খাজনা। রাষ্ট্রের প্রশাসনিক, প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তাই নাগরিকদের যথাসময়ে কর প্রদান করে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে। উদ্দীপকের মিজান সাহেব প্রতিবছর সরকারকে কর প্রদান করেন যা তার অন্যতম কর্তব্যকে নির্দেশ করে। তবে এছাড়াও নাগরিকের বহুবিধ কর্তব্য পালন করতে হয়। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা নাগরিকের প্রধান কর্তব্য। রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিককে সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব। রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করাও নাগরিকের কর্তব্য। সরকারের গৃহীত যেকোনো কাজ জনগণের কাজ। নাগরিকদের সততা, কাজে একাগ্রতা ও নিষ্ঠার ওপর সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। আবার নাগরিকদের যথাসময়ে কর প্রদান করাও একটি অন্যতম কর্তব্য। কেননা রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর ও খাজনা। এছাড়া সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, বেআইনি কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রভৃতিও নাগরিকদের দায়িত্ব ও কর্তব্যের অন্তর্ভুক্ত। আলোচনা শেষে তাই বলা যায়, রাষ্ট্রের প্রতি একজন নাগরিককে নানাবিধ কর্তব্য পালন করতে হয়।
SSCবাংলাদেশ ও বিশ্বপরিচয়অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উপযোগ বলতে কী বোঝায়?

উপযোগ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

"গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আইনের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

আইনের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আইনের অনুশাসন ধারণাটি ব্যাখ্যা করো।

আইনের অনুশাসন ধারণাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উৎস ও মালা ভাইবোন। তারা একই শ্রেণিতে পড়ে। তাদের পড়ারেখার সুযোগ প্রাপ্তির ক্ষেত্রে আইনের যে ধারণাটি প্রযোজ্য তা ব্যাখ্যা করো

উৎস ও মালা ভাইবোন। তারা একই শ্রেণিতে পড়ে। তাদের পড়ারেখার সুযোগ প্রাপ্তির ক্ষেত্রে আইনের যে ধারণাটি প্রযোজ্য তা ব্যাখ্যা করো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উপযোগ বলতে কী বোঝায়?সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।সুশাসন কীভাবে নিশ্চিত করা যায়?সার্বভৌমত্ব ধারণাটি ব্যাখ্যা করো।রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো।নাগরিক স্বাধীনতার রক্ষাকবচটি ব্যাখ্যা করো।দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় একজন সুনাগরিকের করণীয় কী? ব্যাখ্যা করো।"গাছ লাগাও দেশ বাঁচাও”- এটি রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।আইনের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।আইনের অনুশাসন ধারণাটি ব্যাখ্যা করো।“রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতার মাধ্যমে তার গঠন পূর্ণতা পায়”- ব্যাখ্যা করো।উৎস ও মালা ভাইবোন। তারা একই শ্রেণিতে পড়ে। তাদের পড়ারেখার সুযোগ প্রাপ্তির ক্ষেত্র

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ঘটনা-১ এ সরকারের উল্লিখিত কাজগুলো রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা… | Prosthuti