উদ্দীপকের প্রেক্ষাপট-১ এর আলোকে 'U [গণিত] সাহেবকে সুনাগরিক বলা যাবে কী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: না, উদ্দীপকের প্রেক্ষাপট-১ এর আলোকে 'U [গণিত] সাহেবকে সুনাগরিক বলা যাবে না। রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। আমাদের মাঝে যে বুদ্ধিমান, যার বিবেক রয়েছে এবং যে আত্মসংযমী তাকে সুনাগরিক হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ, যে সকল সমস্যা অতি সহজে সমাধান করে, যে বিবেক দ্বারা ন্যায়-অন্যায়, সৎ-অসৎ বুঝতে পেরে অসৎ কাজ থেকে বিরত থাকে এবং বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে তাদেরকে সুনাগরিক হিসেবে অভিহিত করা হয়। সুনাগরিকের প্রধানত তিনটি গুণ থাকে। যথা- বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। উদ্দীপকের 'U [গণিত] সাহেব একটি বহুজাতিক কোম্পানিতে উচ্চপদে কর্মরত আছেন। শহরে তার দুইটি বাড়ি আছে। বেতন ও বাড়িভাড়া বাবদ প্রাপ্ত আয় করযোগ্য। কিন্তু তিনি যথাযথভাবে কর প্রদান করেন না। এরূপ বর্ণনা থেকে বলা যায় 'U [গণিত] সাহেব সুনাগরিক নন। কারণ 'U [গণিত] সাহেবের মাধ্যে সুনাগরিকের গুণগুলো অনুপস্থিত। বেতন ও বাড়িভাড়া বাবদ তার প্রাপ্ত আয় করযোগ্য হলেও তিনি যথাযথভাবে কর দেন না। অর্থাৎ তিনি রাষ্ট্র প্রদত্ত অধিকারের বিনিময়ে দায়িত্ব পালন করছেন না। এর মাধ্যমে তিনি রাষ্ট্রের প্রতি আইনগত কর্তব্য পালনে অবহেলা করছেন। আবার তার এ কাজের মাধ্যমে আত্মসংযমের অভাবও ফুটে উঠে। কারণ তিনি রাষ্ট্রের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বড় করে দেখলে নিয়মিত কর প্রদান করতেন। আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের 'U [গণিত] সাহেবের মধ্যে সুনাগরিকের গুণগুলোর অভাব আছে বলে তাকে সুনাগরিক বলা যাবে না।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৬ : রাষ্ট্র, নাগরিকতা ও আইন · সৃজনশীল
উদ্দীপকের প্রেক্ষাপট-১ এর আলোকে 'U সাহেবকে সুনাগরিক বলা যাবে কী? উ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর