দুলালের কাজে তোমার পাঠ্যবইয়ের যে ধারণাটি প্রতিফলিত হয়েছে তা চিহ্নিত করে প্রধান শিক্ষকের মতামতটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দুলালের কাজে পাঠ্যবইয়ের নির্বাচনি অপরাধ ধারণাটি প্রতিফলিত হয়েছে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য প্রণীত গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী নির্বাচনি অপরাধ ও দণ্ড নির্ধারণ করা হয়েছে। অপরাধগুলোর মধ্যে রয়েছে- ক. নির্ধারিত নির্বাচনি ব্যয়ের বিধান লঙ্ঘন করা; খ. ঘুষ গ্রহণ করা; গ. জাল ভোট দেওয়া বা ছদ্মনামে ভোট দেওয়া; ঘ. নির্বাচনে প্রভাব খাটানো, জোর জবরদস্তি করে ভোট আদায় করা বা ভোটদানে বাধা সৃষ্টি করা। ঙ. প্রার্থী বা তার আত্মীয় স্বজনের চরিত্র সম্পর্কে মিথ্যা বলা; চ. কোনো প্রাথীর প্রতীক সম্পর্কে মিথ্যা বলা; ছ. কোনো প্রাথীর প্রার্থিতা প্রত্যাহার সম্পর্কে মিথ্যা বলা; জ. বেআইনি আচরণ করা প্রভৃতি। উদ্দীপকে দুলাল যেহেতু জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছে, তাই সে অবশ্যই অপরাধ করেছে। অপরাধের দণ্ড হিসেবে তার সর্বোচ্চ ১০ বছর এবং কমপক্ষে ২ বছর সশ্রম কারাদণ্ড হতে পারে। অন্যদিকে, প্রধান শিক্ষকের কথাটি যৌক্তিক। কেননা, গণতন্ত্রের মৌলিক বিষয় হলো নির্বাচন। নির্বাচন ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা চিন্তা করা যায় না। নির্বাচনের মাধ্যমেই যোগ্য ও সৎ প্রার্থীকে দায়িত্ব অর্পণ করা হয়। জনগণের ইচ্ছাতেই তাদের প্রতিনিধি নির্বাচিত হওয়া আবশ্যক। সেক্ষেত্রে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন জরুরি। সাথে সাথে সকলের জন্য উন্মুক্ত অবাধ নির্বাচনের বিকল্প নেই। তাই বলতে হয়, পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। নতুবা গণতন্ত্র অধরা থেকে যাবে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৮ : বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৮ : বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
দুলালের কাজে তোমার পাঠ্যবইয়ের যে ধারণাটি প্রতিফলিত হয়েছে তা চিহ্নিত…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর