'ক' চিহ্নিত স্থানে কোন প্রতিষ্ঠানের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানে নির্বাচন কমিশনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ভোটার তালিকা প্রস্তুত করা এবং ভোট গ্রহণ এলাকার সীমানা নির্ধারণ করা নির্বাচন কমিশনের দায়িত্বের অন্তর্ভুক্ত। বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশন স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন পরিচালনা করে। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রধান নির্বাচন কমিশনার ও কয়েক জন নির্বাচন কমিশনার নিয়ে এ কমিশন গঠিত হয়। কমিশনের মেয়াদ পাঁচ বছর। নির্বাচন কমিশন স্থানীয় ও জাতীয় পর্যায়ের সকল নির্বাচনের জন্য ভোটার তারিকা প্রণয়ন ও তত্ত্বাবধান করে। ভোটার তালিকা বিষয়ক কোনো প্রশ্ন উত্থাপিত হলে কমিশন এর নিষ্পত্তি মূলক সিদ্ধান্ত দেয়। কমিশন ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে। কমিশনের আরও যে দায়িত্ব রয়েছে তা হলো- নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ সীমানা বিতর্কের মীমাংসা রিটার্নিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ মনোনয়ন পত্র বাছাই করা প্রভৃতি। অতএব 'ক' চিহ্নিত প্রতিষ্ঠানটি হলো নির্বাচন কমিশন।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৮ : বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-৮ : বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
'ক' চিহ্নিত স্থানে কোন প্রতিষ্ঠানের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর