উৎপাদনের একটি উপাদান ব্যাখ্যা করো।
উত্তর: উৎপাদনের অপরিহার্য একটি উপাদান হলো 'সংগঠন' বা উদ্যোক্তা। ভূমি, শ্রম ও মূলধন-- এ তিনটি উপকরণকে একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা ও সম্পাদন করার প্রক্রিয়াকে সংগঠন বলে। যিনি এই কাজ করেন তিনি হলেন সংগঠক। উৎপাদনের ক্ষেত্রে যেকোনো ধরনের ঝুঁকি বা অনিশ্চয়তা মূলত সংগঠকই বহন করে থাকেন এবং সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত দ্রব্য উৎপাদনে মূল ভূমিকা পালন করেন।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা · সৃজনশীল
উৎপাদনের একটি উপাদান ব্যাখ্যা করো।
উত্তর