সম্পদের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: সম্পদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর 'অপ্রাচুর্য' বা দুষ্প্রাপ্যতা। কোনো বস্তু বা সেবাকে সম্পদ হতে হলে চাহিদার তুলনায় তার জোগান বা সরবরাহ অবশ্যই কম হতে হবে। যেমন- খাদ্যের সরবরাহ চাহিদার তুলনায় সীমিত হওয়ায় তা পেতে মূল্য পরিশোধ করতে হয়, তাই খাদ্যের অপ্রাচুর্য আছে এবং এটি একটি সম্পদ। অপ্রাচুর্য না থাকলে অর্থনীতিতে তাকে সম্পদ বলা যায় না।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১০ : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা · সৃজনশীল
সম্পদের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর