আইয়ুব খানের 'মৌলিক গণতন্ত্র' ব্যবস্থার লক্ষ্য কী ছিল? [কু. বো. '২০]
ক. গণতন্ত্র প্রতিষ্ঠা করা
খ. দুর্নীতি দূর করা
গ. শাসন ক্ষমতার বিকেন্দ্রীকরণ
ঘ. সামরিক শাসন দীর্ঘস্থায়ী করা
উত্তর: সামরিক শাসন দীর্ঘস্থায়ী করা
ব্যাখ্যা: সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থায় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে মোট ৮০ হাজার নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচকমণ্ডলী গঠন হবে। তাদের ভোটেই রাষ্ট্রপতি, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়। এটি ছিল পরোক্ষ নির্বাচন পদ্ধতি। সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করাই ছিল মৌলিক গণতন্ত্রের মূল লক্ষ্য।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১ : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০) (Full Syllabus) · MCQ