কুরআনকে 'কুরআন' বলা হয় কেন?
উত্তর: পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ হওয়ায় আল-কুরআনকে কুরআন বলা হয়। কুরআন শব্দের অর্থ পঠিত। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাযে মুসলমানগণ কুরআন পাঠ করেন। প্রতিনিয়ত অসংখ্য মুসলমান কুরআন তিলাওয়াত করেন। কুরআন হিফজ করার জন্য অসংখ্য ছাত্র-ছাত্রী কুরআন পড়ছে। পৃথিবীর আর কোনো গ্রন্থের ক্ষেত্রে এমনটি হয় না। অর্থাৎ আল-কুরআনই সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। এ কারণেই এর নাম কুরআন।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
কুরআনকে 'কুরআন' বলা হয় কেন?
উত্তর