জনাব আনোয়ার কোন বিষয়টির প্রতি ইঙ্গিত প্রদান করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আনোয়ার রিসালাতের প্রতি ইঙ্গিত দিয়েছেন। রিসালাত শব্দের অর্থ বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম সংবাদ বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। জনাব আনোয়ারের কথায় এ বিষয়টির প্রকাশ ঘটেছে। জনাব আনোয়ার বলেন, আল্লাহ তায়ালা যুগে যুগে একজন বিখ্যাত ফেরেশতার মাধ্যমে এক প্রকার ঐশী বার্তা পাঠিয়েছেন। আল্লাহর মনোনীত মহামানবগণ তা নিজ নিজ সম্প্রদায়ের নিকট প্রচার করেছেন। এ কথায় রিসালাতের পরিচয় মেলে। আল্লাহ তায়ালা যুগে যুগে বহু নবি-রাসুল প্রেরণ করেছেন। তারা মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণের জন্য আল্লাহ তায়ালা প্রদত্ত জীবনবিধান ও দিকনির্দেশনা প্রদান করেছেন। নবি-রাসুলগণের এ দায়িত্বকেই রিসালাত বলা হয়, যা আনোয়ারের কথায় প্রকাশ পেয়েছে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
জনাব আনোয়ার কোন বিষয়টির প্রতি ইঙ্গিত প্রদান করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর