ফয়সালের বক্তব্যে ইঙ্গিতকৃত বিষয়টি চিহ্নিত করে এর বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
উত্তর: ফয়সাল তার বক্তব্যের মাধ্যমে আল-কুরআনের প্রতি ইঙ্গিত করেছে। আল-কুরআন আল্লাহ তায়ালার বাণী। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ মহানবি (স)-এর ওপর এ কিতাব নাজিল করেন। ফয়সাল এ কিতাবের কথাই বলেছে। ফয়সাল যে কিতাব সম্পর্কে ধারণা দিয়েছে তাতে সব ঐশী বার্তার শিক্ষা ও মূলনীতি একত্র করা হয়েছে। 'এতে মানবজীবনের সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে। আল কুরআনের ক্ষেত্রেই এ তথ্যগুলো সঠিক। কারণ আল-কুরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। মহান আল্লাহ পূর্ববর্তী সব আসমানি কিতাবের সার-নির্যাস কুরআনে সমন্বয় করেছেন। আল-কুরআন পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ কিতাব। এ গ্রন্থ সব জ্ঞান-বিজ্ঞানের আধার। মানবজীবনের জন্য প্রয়োজনীয় সব বিষয়ের মূলনীতি এতে বিদ্যমান রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “আমি এ কিতাবে কোনো কিছুই বাদ দেইনি।” (সূরা আল-আনআম, আয়াত ৩) আল-কুরআন সন্দেহমুক্ত কিতাব। দুনিয়ার কোনো গ্রন্থই নির্ভুল বা অকাট্য নয়। কিন্তু কুরআন নির্ভুল এবং এটি সন্দেহেরও বাইরে। আল্লাহ তায়ালা বলেন, 'এটি (কুরআন) সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই'। (সূরা আল-বাকারা, আয়াত ২) আল-কুরআন সব যুগের সব মানুষের জন্য উপদেশ ও পথনির্দেশক। অর্থাৎ এটি সর্বজনীন কিতাব। এটি একমাত্র অবিকৃত ও অপরিবর্তিত গ্রন্থ। স্বয়ং আল্লাহ তায়ালা এর রক্ষক। উপরের আলোচনা থেকে বোঝা যায়, ফয়সাল আল-কুরআন সম্পর্কে তার বক্তব্য পেশ করেছে। আর এ গ্রন্থটি স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত ও স্বমহিমায় উজ্জল।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
ফয়সালের বক্তব্যে ইঙ্গিতকৃত বিষয়টি চিহ্নিত করে এর বৈশিষ্ট্য বিশ্লেষণ…
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর