শেয়ারFacebookWhatsApp

মারুফের মনোভাবে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: মারুফের মনোভাবে কুফর প্রকাশ পেয়েছে। কুফর শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া, ইত্যাদি। এটি ইমানের বিপরীত। মারুফের মনোভাবে এ বিষয়টিই প্রকাশ পেয়েছে। মারুফ আযানের ধ্বনি শুনে বিরক্ত হয়। তার মা কুরআন তিলাওয়াত করলে সে বিরূপ মন্তব্য করে। এতে বোঝা যায়, সে সালাত ও কুরআনকে অস্বীকার করে। তার এরূপ মনোভাব কুফরকেই তুলে ধরে। কারণ আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কাফির বলে। মানুষ নানাভাবে কাফির হতে পারে। যেমন- ইমানের মৌলিক সাতটি বিষয় অস্বীকার করা। অর্থাৎ ফেরেশতা, নবি-রাসুল, আসমানি কিতাব, আখিরাত, তকদির ইত্যাদি অবিশ্বাস করা। আবার ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করাও কুফরের পর্যায়ভুক্ত। যেমন- সালাত, সাওম, হজ ইত্যাদিকে ইবাদত হিসেবে না মানা, এগুলো পালন না করা। উদ্দীপকের মারুফের মনোভাব ইসলামের এসব মৌলিক ইবাদত অস্বীকার করার প্রবণতা লক্ষ করা যায়। এ কারণে তার মধ্যে কুফরি বিদ্যমান।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

মারুফের মনোভাবে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

মারুফদের ঘর মসজিদের পাশেই। একদিন ভোরে মসজিদ থেকে ভেসে আসা আযানের ধ্বনি শুনে সে বিরক্ত হয়। সকাল বেলা তার মায়ের কুরআন তিলাওয়াতেও বিরূপ মন্তব্য করে ঘুমের ব্যাঘাত হওয়ার অজুহাত তুলে। এবার ঈদুল আযহায় মারুফের বাবা হযরত ইব্রাহিম (আ)-এর মহান স্মৃতি স্মরণ করে তার পুত্র ইসমাইল (আ)-এর নামে তাদের কুরবানির গরুটা জবাই করেন।

Rajshahi · 2020

উত্তর

মারুফের মনোভাবে কুফর প্রকাশ পেয়েছে। কুফর শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া, ইত্যাদি। এটি ইমানের বিপরীত। মারুফের মনোভাবে এ বিষয়টিই প্রকাশ পেয়েছে। মারুফ আযানের ধ্বনি শুনে বিরক্ত হয়। তার মা কুরআন তিলাওয়াত করলে সে বিরূপ মন্তব্য করে। এতে বোঝা যায়, সে সালাত ও কুরআনকে অস্বীকার করে। তার এরূপ মনোভাব কুফরকেই তুলে ধরে। কারণ আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কাফির বলে। মানুষ নানাভাবে কাফির হতে পারে। যেমন- ইমানের মৌলিক সাতটি বিষয় অস্বীকার করা। অর্থাৎ ফেরেশতা, নবি-রাসুল, আসমানি কিতাব, আখিরাত, তকদির ইত্যাদি অবিশ্বাস করা। আবার ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করাও কুফরের পর্যায়ভুক্ত। যেমন- সালাত, সাওম, হজ ইত্যাদিকে ইবাদত হিসেবে না মানা, এগুলো পালন না করা। উদ্দীপকের মারুফের মনোভাব ইসলামের এসব মৌলিক ইবাদত অস্বীকার করার প্রবণতা লক্ষ করা যায়। এ কারণে তার মধ্যে কুফরি বিদ্যমান।

উত্তর

মারুফের বাবার কর্মকাণ্ড বিবেচনায় তাকে মুমিন বলা যায় না। যে ব্যক্তি শরিয়তের যাবতীয় বিধি-বিধান অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং সে অনুযায়ী আমল করে তাকে মুমিন বলা হয়। মারুফের বাবার ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ করা যায়। মারুফের বাবা ইসমাইল (আ)-এর নামে কুরবানির গরু জবাই করেছে। অথচ ইমানের সাতটি মূল বিষয়ের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো, আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস। এ বিশ্বাস অনুযায়ী আল্লাহ তায়ালাকে সমস্ত প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক মনে করতে হবে। তাঁর জন্যই সব ইবাদত করতে হবে। কারণ তাঁর সাথে তুলনীয় কেউ নেই। এ সম্পর্কে আল্লাহ বলেন, 'কোনো কিছুই তাঁর সদৃশ নয়।' (সূরা আশ-শুরা, আয়াত ১১) কেউ এর ব্যতিক্রম করলে শিরকের গুনাহ হবে। কারণ শিরক চার ধরনের হতে পারে। এর একটি হলো- ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারও নামে পশু জবাই করা, আল্লাহ ছাড়া কাউকে সিজদাহ করা। উপরের আলোচনা থেকে প্রমাণিত হয়, মারুফের বাবা ইমানের সর্বপ্রথম শর্ত না মেনে শিরকের গুনাহ করছেন, আর এ ধরনের মানুষ কখনো মুমিন হতে পারে না।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আমরা নিফাক পরিহার করব কেন?

আমরা নিফাক পরিহার করব কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কুফর কীভাবে হতাশার সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

কুফর কীভাবে হতাশার সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করো।

প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নবি-রাসুলগণকে কেন পাঠানো হয়েছিল? বর্ণনা করো।

নবি-রাসুলগণকে কেন পাঠানো হয়েছিল? বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আখিরাতে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আখিরাতে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।