শেয়ারFacebookWhatsApp

কালামের কর্মকান্ডের পরিণতি বিশ্লেষণ করো।

উত্তর: কালামের কর্মকাণ্ডে খতমে নবুয়তে অবিশ্বাস প্রকাশিত হওয়ায় তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। খতমে নবুয়তে বিশ্বাস করা প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। এর অর্থ হলো হযরত মুহাম্মদ (স)-কে শেষ নবি হিসেবে মেনে নেওয়া। কারণ তাঁর মাধ্যমে দীনের পূর্ণতা ঘোষিত এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে। আল্লাহ-তায়ালা স্বয়ং তাঁকে 'খাতামুন নাবিয়্যিন' তথা সর্বশেষ নবি বলে অভিহিত করেছেন। কিন্তু উদ্দীপকের কালামের কর্মকান্ড এর বিপরীত। কালামের ধারণা আমরা যে ইসলামের বিধি-বিধান পালন করি তা সেকেলে হয়েছে। সে মনে করে গ্রামের 'ক' নামক পির বাবাই শেষ 'জামানার দীনের পথপ্রদর্শক। তিনিই সুপারিশ করে সবাইকে জান্নাতে নেবেন। তার এ ধারণা কুফরির অন্তর্ভুক্ত। কারণ হযরত মুহাম্মদ (স)-কে খাতামুন নাবিয়্যিন হিসেবে বিশ্বাস করা ইমানের অন্যতম অঙ্গ। মহানবি (স) নিজেই ঘোষণা করেছেন, 'আমিই শেষ নবি, আমার পরে আর কোনো নবি নেই।' (সহিহ মুসলিম) শেষ বিচারের দিন কোনো পির নয় বরং একমাত্র সর্বশেষ নবি ও রাসুল (স) আমাদের জন্য সুপারিশ করার অধিকার লাভ করবেন। যারা এ বিষয়টি * অস্বীকার করবে তারাও কাফির। কুরআন-হাদিস অনুযায়ী একজন কাফিরের সর্বশেষ ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তায়ালা বলেন, "যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলো অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে।" (সূরা আল বাকারা, আয়াত ৩৯) উপরের আলোচনা থেকে বলা যায়, খতমে নবুয়তে অবিশ্বাস করে কালাম কুফরি করেছে। তাই এ ধরনের মনোভাব পরিহার না করলে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

কালামের কর্মকান্ডের পরিণতি বিশ্লেষণ করো।

উদ্দীপক

সালাম ও কালাম দু'বন্ধু কক্সবাজারে বেড়াতে যায়। সমুদ্র সৈকতে অবস্থান করার সময় তাদের চোখের সামনে একজন পর্যটক মৃত্যুবরণ করে। এ দৃশ্য দেখে সালাম বলে, যারা স্রষ্টাসহ কিছু বিষয়ের ওপর আস্থা রেখে মৃত্যুবরণ করে তারা জান্নাতি। একথা শোনার পর কালাম বলে, আমরা যে দীনের বিধি-বিধান পালন করি তা সেকেলে হয়েছে। আমাদের গ্রামের 'ক' নামক পির বাবাই শেষ জামানার দীনের পথপ্রদর্শক। তিনিই সুপারিশ করে 'আমাদেরকে জান্নাতে নেবেন।

Sylhet · 2020

উত্তর

সালামের কথায় আকাইদের অন্যতম বিষয় ইমানের দিকটি ফুটে উঠেছে। ইমান অর্থ বিশ্বাস। একজন মুসলিমের ইমানের কতগুলো মৌলিক বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হয়। এগুলো আল-কুরআন ও হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। এ বিষয়গুলোতে বিশ্বাস ছাড়া কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। এরূপ বিষয় মোট ৭টি। সালামের বক্তব্যেও ইমানের এ বিষয়গুলোর ইঙ্গিত রয়েছে। সালাম সমুদ্র সৈকতে একজন পর্যটকের মৃত্যুর দৃশ্য অবলোকন করে। এ দৃশ্য দেখে সে বলে, যারা স্রষ্টাসহ কিছু বিষয়ের ওপর আস্থা রেখে মৃত্যুবরণ করে তারা জান্নাতি। এ বক্তব্যের মাধ্যমে সালাম ইমানের মৌলিক সাতটি বিষয়কেই নির্দেশ করেছে। ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাস। আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা। এছাড়া ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ, নবি-রাসুলগণ, আখিরাত, তাকদির ও মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। এর যে কোনো একটির প্রতি অবিশ্বাস পোষণ করা কুফরির শামিল। তাই বলা যায়, সালাম ইমানের এ মৌলিক বিষয়গুলোর কথাই বলেছেন। যেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে মুমিন বা মুসলমান হওয়া যায় এবং আল্লাহর পক্ষ থেকে জান্নাত লাভ করা সম্ভব হয়।

উত্তর

কালামের কর্মকাণ্ডে খতমে নবুয়তে অবিশ্বাস প্রকাশিত হওয়ায় তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। খতমে নবুয়তে বিশ্বাস করা প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। এর অর্থ হলো হযরত মুহাম্মদ (স)-কে শেষ নবি হিসেবে মেনে নেওয়া। কারণ তাঁর মাধ্যমে দীনের পূর্ণতা ঘোষিত এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে। আল্লাহ-তায়ালা স্বয়ং তাঁকে 'খাতামুন নাবিয়্যিন' তথা সর্বশেষ নবি বলে অভিহিত করেছেন। কিন্তু উদ্দীপকের কালামের কর্মকান্ড এর বিপরীত। কালামের ধারণা আমরা যে ইসলামের বিধি-বিধান পালন করি তা সেকেলে হয়েছে। সে মনে করে গ্রামের 'ক' নামক পির বাবাই শেষ 'জামানার দীনের পথপ্রদর্শক। তিনিই সুপারিশ করে সবাইকে জান্নাতে নেবেন। তার এ ধারণা কুফরির অন্তর্ভুক্ত। কারণ হযরত মুহাম্মদ (স)-কে খাতামুন নাবিয়্যিন হিসেবে বিশ্বাস করা ইমানের অন্যতম অঙ্গ। মহানবি (স) নিজেই ঘোষণা করেছেন, 'আমিই শেষ নবি, আমার পরে আর কোনো নবি নেই।' (সহিহ মুসলিম) শেষ বিচারের দিন কোনো পির নয় বরং একমাত্র সর্বশেষ নবি ও রাসুল (স) আমাদের জন্য সুপারিশ করার অধিকার লাভ করবেন। যারা এ বিষয়টি * অস্বীকার করবে তারাও কাফির। কুরআন-হাদিস অনুযায়ী একজন কাফিরের সর্বশেষ ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তায়ালা বলেন, "যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলো অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে।" (সূরা আল বাকারা, আয়াত ৩৯) উপরের আলোচনা থেকে বলা যায়, খতমে নবুয়তে অবিশ্বাস করে কালাম কুফরি করেছে। তাই এ ধরনের মনোভাব পরিহার না করলে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আমরা নিফাক পরিহার করব কেন?

আমরা নিফাক পরিহার করব কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কুফর কীভাবে হতাশার সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

কুফর কীভাবে হতাশার সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করো।

প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নবি-রাসুলগণকে কেন পাঠানো হয়েছিল? বর্ণনা করো।

নবি-রাসুলগণকে কেন পাঠানো হয়েছিল? বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আখিরাতে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আখিরাতে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।