মতিন সাহেবের কর্মকাণ্ডে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: মতিন সাহেবের কাজে নিফাক প্রতিফলিত হয়েছে। নিফাক শব্দের আভিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। ব্যবহারিক অর্থে নিফাক হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। মতিন সাহেবের মধ্যে এ বিষয়টি লক্ষণীয়। মতিন সাহেব বিদেশে পাঠানোর জন্য ২০ জনের কাছ থেকে টাকা গ্রহণ করে। অথচ তার কাছে ১০টি ভিসা ছিল। দশ জনকে বিমানবন্দরে নিয়ে সেও তাদের সাথে বিদেশে চলে যায়। অর্থাৎ বাকি দশ জনকে সে ধোঁকা দেয়। তাদের সাথে মিথ্যার আশ্রয় নেয়। আর এ বিষয়টিই নিফাক। কেননা শরিয়তের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। মোটকথা অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করাই হলো নিফাক। মিথ্যা বলা, প্রতারণা করা মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ তায়ালা এ সম্পর্কে বলেন, 'আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী।' (সূরা আল-মুনাফিকুন, আয়াত ১)। সুতরাং বোঝা যায়, মতিন সাহেবের কাজটি নিফাকের অন্তর্ভুক্ত।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
মতিন সাহেবের কর্মকাণ্ডে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর