প্রেক্ষাপট-২-এ জাহেদ-এর পিতার আচরণটি কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ করো।
উত্তর: প্রেক্ষাপট-২-এ জাহেদ-এর পিতার আচরণটি 'শিরক'। যা সম্পূর্ণ অযৌক্তিক ও ক্ষমার অযোগ্য অপরাধ। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। শিরক চার ধরনের হতে পারে। তন্মধ্যে একটি হলো- আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। যেমন আল্লাহ তায়ালার পাশাপশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করা। কোনো পীর বা সাধককে আরোগ্যদানকারী মনে করা। এগুলো সুস্পষ্ট শিরক। আর যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহিদের বিপরীত। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে স্বয়ং শিরকের ধারণা খন্ডন করেছেন। মহান আল্লাহ বলেন- বলুন (হে নবি!) তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। (সূরা আল ইখলাস আয়াত : ১) প্রেক্ষাপট-২-এ জাহেদ অসুস্থ হওয়ায় তার বাবা জনৈক সাধকের কাছে গিয়ে তার পা ধরে লুটিয়ে পড়ে বলে। “আপনিই একমাত্র আমার সন্তানকে সুস্থ করে দিতে পারেন।” জাহেদের পিতার এমন আচরণ সুস্পষ্ট শিরক। কেননা আরোগ্যদানকারী একমাত্র আল্লাহ তায়ালা। তাই কোনো সাধককে আরোগ্যদানকারী মনে করা শিরক। যা ক্ষমার অযোগ্য অপরাধ। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ, পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। উপরোক্ত আলোচনার আলোকে তাই বলা যায়, জাহেদ-এর পিতার আচরণটি সম্পূর্ণ অযৌক্তিক।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
প্রেক্ষাপট-২-এ জাহেদ-এর পিতার আচরণটি কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর