শেয়ারFacebookWhatsApp

জনাব 'X [গণিত] -এর বক্তব্যে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে জনাব 'X [গণিত] -এর বক্তব্যে শিরক প্রকাশ পেয়েছে। আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। শিরক হলো তাওহিদের বিপরীত। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা- ১. আল্লাহ তায়ালার সত্তা বা অস্তিত্বে শিরক করা। যেমন- ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র মনে করা; ২. আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। যেমন- আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিযিকদাতা মনে করা; ৩. সৃষ্টিজগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। যেমন- ফেরেশতাদের পরিচালনাকারী হিসেবে মনে করা। ৪. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন- আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা। উদ্দীপকে জনাব 'X [গণিত] -এর বক্তব্যে সৃষ্টিজগৎ পরিচালনায় মহান আল্লাহর সাথে শিরকের বিষয়টি প্রকাশ পেয়েছে। কেননা সে মনে করে, সৃষ্টিজগতের লালন-পালন একক স্রষ্টার পক্ষে সম্ভব নয়। বরং ফেরেশতাদের সহযোগিতা প্রয়োজন। তাই জনাব 'X [গণিত] -এর উচিত তওবা করে পুনরায় ইমান আনয়ন করা।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

জনাব 'X -এর বক্তব্যে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব 'XX^{\prime} একদিন বন্ধুদের সাথে বসে টিভিতে সুন্দর বনের বিভিন্ন প্রজাতির পশুরপাল দেখে বিস্ময়ে অভিভূত হয়ে বললেন, নিশ্চয়ই এদের লালন-পালন একক স্রষ্টার পক্ষে সম্ভব নয়। এর জন্য ফেরেশতাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। অন্যদিকে, জনাব 'YY^{\prime} তার ছোটো ভাইয়ের উদ্দেশ্যে বললেন, তুমি যদি পরীক্ষায় ভালো ফলাফল করো তাহলে তোমাকে একটি সাইকেল কিনে দিব। সে ভালো ফলাফল করে বড়ো ভাইয়ের কাছে সাইকেল দাবি করলে তিনি তা দিতে গড়িমসি করেন।

Dhaka · 2026

উত্তর

মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়।

উত্তর

খাতামুন অর্থ শেষ বা সমাপ্তি। আর নবুয়ত হলো নবিগণের দায়িত্ব। হযরত মুহাম্মদ (স.) যেহেতু নবি-রাসুলগণের আগমনের ধারায় সর্বশেষে আগমন করেছেন এবং তার দ্বারা নবুয়তের পূর্ণতা পেয়েছে, তাই তাকে আল্লাহ তায়ালা খাতামুন নাবিয়্যিন বলে অভিহিত করেছেন।

উত্তর

উদ্দীপকে জনাব 'XX^{\prime}-এর বক্তব্যে শিরক প্রকাশ পেয়েছে। আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। শিরক হলো তাওহিদের বিপরীত। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা- ১. আল্লাহ তায়ালার সত্তা বা অস্তিত্বে শিরক করা। যেমন- ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র মনে করা; ২. আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। যেমন- আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিযিকদাতা মনে করা; ৩. সৃষ্টিজগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। যেমন- ফেরেশতাদের পরিচালনাকারী হিসেবে মনে করা। ৪. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন- আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা। উদ্দীপকে জনাব 'XX^{\prime}-এর বক্তব্যে সৃষ্টিজগৎ পরিচালনায় মহান আল্লাহর সাথে শিরকের বিষয়টি প্রকাশ পেয়েছে। কেননা সে মনে করে, সৃষ্টিজগতের লালন-পালন একক স্রষ্টার পক্ষে সম্ভব নয়। বরং ফেরেশতাদের সহযোগিতা প্রয়োজন। তাই জনাব 'XX^{\prime}-এর উচিত তওবা করে পুনরায় ইমান আনয়ন করা।

উত্তর

উদ্দীপকে জনাব 'YY^{\prime}-এর কর্মকাণ্ডে মুনাফিকির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। ইসলামি শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য। কিন্তু বাহ্যিকভাবে তারা ইসলাম ও ইমান স্বীকার করে এবং মুসলিমদের ন্যায় ইবাদত পালন করে। এক কথায় মুনাফিক হলো ছদ্মবেশী কাফির। মুনাফিকের চিহ্ন (বৈশিষ্ট্য) তিনটি। যথা- ১. যখন কথা বলে মিথ্যা বলে। ২. যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। ৩. আমানতের খিয়ানত করে। উদ্দীপকে 'YY^{\prime} তার ভাইকে সাইকেল কিনে দেওয়ার কথা দিলেও তা রক্ষা করেনি। তাই তার কাজে মুনাফিকি প্রকাশ পেয়েছে। মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। নিফাক একটি মারাত্মক পাপ। এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। এর ফলে মানুষ মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে। আল্লাহ তায়ালা বলেন, "আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী।” (সূরা আল-মুনাফিকুন : ০১) মুনাফিকরা সমাজে সন্দেহ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের ভেতরে এক আর বাইরে অন্য রকম হওয়ায় লোকজন তাদের বিশ্বাস করে না। সমাজের মানুষের নিকট তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায়। তাদের শাস্তি হওয়ার ব্যাপারে সকলে একমত পোষণ করে। তাদের শাস্তি সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, "নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।” (সূরা আন-নিসা : ১৪৫) অতএব, 'YY^{\prime} -এর উচিত নিফাকি পরিহার করা।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আমরা নিফাক পরিহার করব কেন?

আমরা নিফাক পরিহার করব কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কুফর কীভাবে হতাশার সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

কুফর কীভাবে হতাশার সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করো।

প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নবি-রাসুলগণকে কেন পাঠানো হয়েছিল? বর্ণনা করো।

নবি-রাসুলগণকে কেন পাঠানো হয়েছিল? বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আখিরাতে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আখিরাতে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।