শেয়ারFacebookWhatsApp

'ক'-এর মধ্যে আকাইদের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: 'ক'-এর মধ্যে 'কুফরি' প্রকাশ পেয়েছে। আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। কুফর হলো- ইমানের বিপরীত, ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম ইমান। আর এসব বিষয়ে অবিশ্বাস করা হলো কুফর। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। মানুষ নানাভাবে কাফির হতে পারে। তন্মধ্যে একটি হলো ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত অস্বীকার করা বা উক্ত ইবাদত নিয়ে ঠাট্টা করা বা তুচ্ছ-তাচ্ছিল্য করা। ইসলামের মৌলিক ইবাদতগুলোর মধ্যে প্রধান হলো সালাত, এর অস্বীকার করা কুফরির শামিল। উদ্দীপকে 'ক'-কে তার মা নামাযের কথা বললে সে উত্তর দেয়, আমার কাছে এখন ঘুমটাই আসল, নামায পড়া মানে অথবা সময় নষ্ট করা। নামাযের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। এরূপ ইসলামের মৌলিক ফরজ ইবাদতকে অস্বীকার করা এবং অবজ্ঞা করা সুস্পষ্ট কুফরি। সুতরাং বলা যায়, 'ক'-এর মধ্যে ইমানের বিপরীত 'কুফরি' প্রকাশ পেয়েছে।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

'ক'-এর মধ্যে আকাইদের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

'ক' সারারাত বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখে ফজরের নামায না পড়ে ঘুমিয়ে যায়। তখন তার মা বলল, "বাবা! নামায পড়নি?” তখন 'ক' বলল, “আমার কাছে এখন ঘুমটাই আসল, নামায পড়া মানে অযথা সময় নষ্ট।” অপরদিকে, ড. ইউসুফ কারযাভী একজন ইসলাম প্রচারক। তিনি এশিয়ার বিভিন্ন দেশে নও মুসলিমদের ইসলামের মৌলিক বিষয় শিক্ষা দিলেন। তখন তাদের মধ্যে একজন বললেন, “আমাদের দেশে কি আবার আল্লাহর পক্ষ থেকে পথপ্রদর্শক আসবে? তখন ইসলাম প্রচারক বললেন, 'না'।

Jessore · 2026

উত্তর

যেসব ফরজ বিধান সকলের ওপর পালন করা অত্যাবশ্যক তাকে ফরজে আইন বলে।

উত্তর

ধর্মীয় দিক থেকে সাওমের অনেক গুরুত্ব রয়েছে। সকল সৎকাজের প্রতিদান আল্লাহ দশগুণ থেকে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। কিন্তু সাওম-এর প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে রয়েছে। আল্লাহ তায়ালা বলেন- “সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব।” (বুখারি) সালাত, যাকাত, হজ ইত্যাদি ইবাদতে রিয়া বা লৌকিকতার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু সাওম এমন এক ইবাদত যা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য পালন করা হয়। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়েও মানুষ মহান আল্লাহর ভালোবাসা ও ভয়ে কিছুই পানাহার করে না ও ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে না। তাই এর প্রতিদান আল্লাহ নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

উত্তর

'ক'-এর মধ্যে 'কুফরি' প্রকাশ পেয়েছে। আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। কুফর হলো- ইমানের বিপরীত, ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম ইমান। আর এসব বিষয়ে অবিশ্বাস করা হলো কুফর। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ে অবিশ্বাস করে তখন তাকে কাফির বলা হয়। মানুষ নানাভাবে কাফির হতে পারে। তন্মধ্যে একটি হলো ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত অস্বীকার করা বা উক্ত ইবাদত নিয়ে ঠাট্টা করা বা তুচ্ছ-তাচ্ছিল্য করা। ইসলামের মৌলিক ইবাদতগুলোর মধ্যে প্রধান হলো সালাত, এর অস্বীকার করা কুফরির শামিল। উদ্দীপকে 'ক'-কে তার মা নামাযের কথা বললে সে উত্তর দেয়, আমার কাছে এখন ঘুমটাই আসল, নামায পড়া মানে অথবা সময় নষ্ট করা। নামাযের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। এরূপ ইসলামের মৌলিক ফরজ ইবাদতকে অস্বীকার করা এবং অবজ্ঞা করা সুস্পষ্ট কুফরি। সুতরাং বলা যায়, 'ক'-এর মধ্যে ইমানের বিপরীত 'কুফরি' প্রকাশ পেয়েছে।

উত্তর

ইসলাম প্রচারক ড. ইউসুফ কারযাভী-এর 'না' বলার যৌক্তিকতা 'খতমে নবুয়তের আলোকে বিশ্লেষণ করা হলো। আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবি-রাসুল প্রেরণ করেছেন। এঁদের মধ্যে সর্বপ্রথম ছিলেন হযরত আদম (আ.) আর সর্বশেষ ছিলেন হযরত মুহাম্মদ (স.)। হযরত মুহাম্মদ (স.)-এর মাধ্যমে নবি-রাসুলগণের আগমনের ধারা শেষ বা বন্ধ হয়ে যায়। সুতরাং তিনিই সর্বশেষ নবি বা খাতামুন নাবিয়্যিন। তাঁর পরে আর কোনো নবি নেই। তাঁর পরে আজ পর্যন্ত কোনো নবি আসেননি। কিয়ামত পর্যন্ত আসবেও না। তাঁর পরবর্তীতে যারা নবুয়ত দাবি করেছে তারা সবাই ভণ্ড, মিথ্যাবাদী ও প্রতারক। কেননা মহানবি (স.) বলেছেন, "আমিই শেষ নবি, আমার পরে কোনো নবি নেই।” (সাহিহ মুসলিম) মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন- মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি। (সূরা আল : আহযাব; আয়াত : ৪০) উদ্দীপকে ইসলাম প্রচারক ড. ইউসুফ কারযাভীকে একজন নও মুসলিম প্রশ্ন করে। আমাদের দেশে কি আবার আল্লাহর পক্ষ থেকে পথপ্রদর্শক আসবে? তখন ইসলাম প্রচারক বললেন, “না”। অর্থাৎ- নবুয়তের ধারা বন্ধ হয়ে গেছে। মহানবি (স.) সর্বশেষ নবি। আর কোনো নবি আসবেন না। সুতরাং বলা যায়, খতমে নবুয়ত সম্পর্কে, ইসলাম প্রচারকের বক্তব্যটি সম্পূর্ণ সঠিক ও যৌক্তিক।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আমরা নিফাক পরিহার করব কেন?

আমরা নিফাক পরিহার করব কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কুফর কীভাবে হতাশার সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

কুফর কীভাবে হতাশার সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করো।

প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নবি-রাসুলগণকে কেন পাঠানো হয়েছিল? বর্ণনা করো।

নবি-রাসুলগণকে কেন পাঠানো হয়েছিল? বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আখিরাতে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আখিরাতে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।