শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ; কারণ রমিজের কর্মকাণ্ডে 'কুফর' প্রকাশ পেয়েছে, যার পরকালীন পরিণতি অত্যন্ত ভয়াবহ অর্থাৎ 'জাহান্নাম'। ইসলামি শরিয়তের পরিভাষায়, ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিকে অবিশ্বাস করা বা আল্লাহর বিধিবিধান অমান্য করাকে কুফর বলে। যে ব্যক্তি কুফরিতে লিপ্ত হয় তাকে কাফির বলা হয়। কাফির ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় এবং পরকালীন জবাবদিহিতায় বিশ্বাস করে না। উদ্দীপকে রমিজ দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় এবং আল্লাহর বিধিবিধান মেনে চলতে চায় না। এমনকি সে মাঝে মাঝে ইসলামের বিরোধিতাও করে। তার এসব আচরণ স্পষ্টতই কুফরি ও অবাধ্যতার শামিল। এ জন্যই তার শিক্ষক তাকে সতর্ক করে বলেছেন যে, তার এ কর্মকাণ্ডের ফলে পরকালে তাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। শিক্ষকের এই সতর্কতা কুরআন ও হাদিসের আলোকে সম্পূর্ণ যথার্থ। কুফর একটি ক্ষমার অযোগ্য জঘন্য পাপ। কুফরের ফলে আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন। কাফির ব্যক্তিরা পরকালে চিরকাল জাহান্নামের উত্তপ্ত আগুনে নিদারুণ শাস্তি ভোগ করবে। রমিজ যদি তার এসব কুফরি আচরণ থেকে তওবা না করে, তবে চিরস্থায়ী শাস্তির স্থান জাহান্নামই হবে তার একমাত্র ঠিকানা। উপর্যুক্ত আলোচনার আলোকে তাই বলা যায়, শিক্ষকের মন্তব্যটি যথার্থ।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো।

উদ্দীপক

জহির ও রমিজ দুই বন্ধু। জহির তাওহিদে বিশ্বাসী। সে বিশ্বাস করে পরকালে শান্তিময় আবাসস্থল লাভ করতে হলে অবশ্যই আল্লাহর আদেশ-নিষেধ ও বিশ্বনবি হযরত মুহাম্মদ (স.)-এর সুন্নাতের অনুকরণ করতে হবে। পক্ষান্তরে, রমিজ দুনিয়ার জীবনকে প্রধান্য দেয়। সে আল্লাহর বিধিবিধান মেনে চলতে চায় না। সে মাঝে মাঝে ইসলামের বিরোধিতা করে। এ অবস্থা দেখে তার শিক্ষক তাকে বলেন, তোমার কর্মকান্ডের ফলে তুমি পরকালে ভয়াবহ পরিণতি ভোগ করবে।

Chittagong · 2026

উত্তর

ইসলামি শরিয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তায়ালার নিকট নবি-রাসুল ও নেক বান্দাহগণের সুপারিশ করাকে শাফায়াত বলে।

উত্তর

"আর আমি কিয়ামতের দিন ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করব।” এটি আল-কুরআনের সূরা আল আম্বিয়ার ৪৭নং আয়াত থেকে নেওয়া হয়েছে। এ আয়াতে মানুষের কৃতকর্মের আমলসমূহ পরিমাপ করার জন্য যে মানদণ্ড বা মিযান স্থাপন করা হবে সেটিকে নির্দেশ করা হয়েছে। হাশরের ময়দানে মানুষের আমলসমূহ ওজন করার জন্য আল্লাহ তায়ালা যে পাল্লা বা পরিমাপ যন্ত্র প্রতিষ্ঠা করবেন তাকে মিযান বলা হয়। মিযানের পাল্লায় মানুষের পাপ-পুণ্য ওজন করা হবে। যার পুণ্যের পাল্লা ভারী হবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যার পাপের পাল্লা ভারী হবে, সে হবে জাহান্নামি।

উত্তর

উদ্দীপকের জহিরের বিশ্বাস অনুযায়ী পরকালের সেই শান্তিময় আবাসস্থলটি হলো 'জান্নাত'। জান্নাত অর্থ উদ্যান বা সুশোভিত কানন। ইসলামি পরিভাষায়, পরকালে পুণ্যবানদের পুরস্কারস্বরূপ যে চিরস্থায়ী ও আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে, তাকে জান্নাত বলা হয়। জান্নাতে সব ধরনের নিয়ামত বিদ্যমান। মুমিনগণ সেখানে চিরকাল অবস্থান করবেন এবং যা চাইবেন সাথে সাথে তা লাভ করবেন। উদ্দীপকে জহির তাওহিদে বিশ্বাসী এবং সে মনে করে, আল্লাহর আদেশ-নিষেধ ও প্রিয়নবি (স.)-এর সুন্নাহ অনুসরণ করলেই পরকালে শান্তিময় আবাস লাভ করা যাবে। তার এই বিশ্বাস সম্পূর্ণ সঠিক। আল্লাহ তায়ালা মুমিনদের জন্য আটটি জান্নাত প্রস্তুত রেখেছেন, যার সুখ-শান্তি অফুরন্ত। দুনিয়াতে যারা জহিরের মতো আল্লাহর পূর্ণ আনুগত্য করে এবং পাপকাজ থেকে নিজেকে রক্ষা করে উত্তম চরিত্র গঠন করে, পরকালে তারাই চিরসুখের স্থান জান্নাতে প্রবেশ করবে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ; কারণ রমিজের কর্মকাণ্ডে 'কুফর' প্রকাশ পেয়েছে, যার পরকালীন পরিণতি অত্যন্ত ভয়াবহ অর্থাৎ 'জাহান্নাম'। ইসলামি শরিয়তের পরিভাষায়, ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিকে অবিশ্বাস করা বা আল্লাহর বিধিবিধান অমান্য করাকে কুফর বলে। যে ব্যক্তি কুফরিতে লিপ্ত হয় তাকে কাফির বলা হয়। কাফির ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় এবং পরকালীন জবাবদিহিতায় বিশ্বাস করে না। উদ্দীপকে রমিজ দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় এবং আল্লাহর বিধিবিধান মেনে চলতে চায় না। এমনকি সে মাঝে মাঝে ইসলামের বিরোধিতাও করে। তার এসব আচরণ স্পষ্টতই কুফরি ও অবাধ্যতার শামিল। এ জন্যই তার শিক্ষক তাকে সতর্ক করে বলেছেন যে, তার এ কর্মকাণ্ডের ফলে পরকালে তাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। শিক্ষকের এই সতর্কতা কুরআন ও হাদিসের আলোকে সম্পূর্ণ যথার্থ। কুফর একটি ক্ষমার অযোগ্য জঘন্য পাপ। কুফরের ফলে আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন। কাফির ব্যক্তিরা পরকালে চিরকাল জাহান্নামের উত্তপ্ত আগুনে নিদারুণ শাস্তি ভোগ করবে। রমিজ যদি তার এসব কুফরি আচরণ থেকে তওবা না করে, তবে চিরস্থায়ী শাস্তির স্থান জাহান্নামই হবে তার একমাত্র ঠিকানা। উপর্যুক্ত আলোচনার আলোকে তাই বলা যায়, শিক্ষকের মন্তব্যটি যথার্থ।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আমরা নিফাক পরিহার করব কেন?

আমরা নিফাক পরিহার করব কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কুফর কীভাবে হতাশার সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

কুফর কীভাবে হতাশার সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করো।

প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নবি-রাসুলগণকে কেন পাঠানো হয়েছিল? বর্ণনা করো।

নবি-রাসুলগণকে কেন পাঠানো হয়েছিল? বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আখিরাতে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আখিরাতে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।