রিনির আচরণে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রিনির আচরণে ইসলামি আকিদার পরিভাষায় 'নিফাক'-এর স্বরূপ প্রকাশ পেয়েছে। নিফাক শব্দের অর্থ ভণ্ডামি বা দ্বিমুখী নীতি। ইসলামি শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামকে স্বীকার করা এবং বাইরে ধার্মিকতার ভান করাকে নিফাক বলা হয়। যারা এমন আচরণ করে তাদের মুনাফিক বলা হয়। মানুষের সাথে ধোঁকাবাজি করা এবং কথা ও কাজে মিল না রাখা মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য। উদ্দীপকের রিনি বাহ্যিকভাবে ধর্মীয় আচার-আচরণ পালন করে মানুষকে দেখানোর জন্য, কিন্তু তার অন্তরে ইসলামবিরোধী চিন্তা লালিত হয়। একই সাথে' সে অন্যদের ধোঁকা দেয়। তার এই অন্তরে এক আর বাইরে আরেক রূপ সম্পূর্ণ দ্বিমুখী আচরণের প্রমাণ। যেহেতু সে অন্তরে অবিশ্বাস রেখে বাইরে ইমানদার সাজার ভান করে এবং মানুষকে প্রতারিত করে, তাই তার এই কর্মকাণ্ডের মাধ্যমে নিফাক বিষয়টি প্রকাশ পেয়েছে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
রিনির আচরণে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর