উদ্দীপকে উল্লিখিত জনাব জহির স্যারের সর্বশেষ উক্তিটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব জহির স্যারের সর্বশেষ উক্তিটি সঠিক। যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে পূর্ণাঙ্গ ও পরিপূর্ণরূপে তুলে ধরা হয়েছে তাকে ইসলামি শিক্ষা বলে। অর্থাৎ কুরআন ও হাদিসের আলোকে সমন্বিত শিক্ষাই হলো ইসলামি শিক্ষা। এ শিক্ষার মাধ্যমে মানুষের নৈতিকতার বিকাশ ঘটে। তাই নৈতিক শিক্ষা ইসলাম শিক্ষার অংশ। জহির স্যারের সর্বশেষ উক্তি এ বিষয়টি তুলে ধরেছে। জহির স্যারের সর্বশেষ উক্তিটি হলো, নৈতিক শিক্ষা ইসলামি শিক্ষার অবিচ্ছেদ্য অংশ। একজন মুসলমানের ব্যক্তিজীবন থেকে শুরু করে জীবনের সর্বস্তরে আল্লাহর বিধি-বিধান মেনে নেওয়া ও তার সন্তুষ্টি অর্জন করাই হলো ইসলামি শিক্ষার মূল উদ্দেশ্য। মূলত ইসলামি শিক্ষার ভিত্তি হলো তাওহিদ, রিসালাত এর কার্যক্রম ও আখিরাত। এ তিনটি বিষয় মানুষের ব্যক্তিপর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ের প্রয়োজনীয় সবকিছুর দিক-নির্দেশনা দিয়ে থাকে। যাতে মানুষ অন্যায়ের পথ ছেড়ে ন্যায়ের পথ ধরে চলতে পারে। তাদের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত হয়। চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যা, চোগলখুরি এসব অন্যায়ের পরিণতি সম্পর্কে জানার কারণে তারা এসব অপকর্ম থেকে বিরত থাকে। মহানবি (সা.) হলেন আমাদের জন্য সর্বোত্তম শিক্ষক। মানুষকে ইসলাম ও নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রেরিত হয়েছেন। তিনি বলেন, আমি মহান নৈতিক গুণাবলিকে পরিপূর্ণতা দান করার জন্যই প্রেরিত হয়েছি।” (বুখারি) অর্থাৎ তিনি ইসলাম শিক্ষার মাধ্যমে মানুষের নৈতিকতাবোধকে প্রস্ফুটিত করেছেন। উপরের আলোচনা থেকে বলা যায়, নৈতিক শিক্ষা ইসলামি শিক্ষার অবিচ্ছেদ্য অংশ।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব জহির স্যারের সর্বশেষ উক্তিটি তোমার পাঠ্যপুস্…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর