মারুফের উক্তির যথার্থতা তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইমানের গুরুত্ব সম্পর্কে মারুফের এ উক্তিটি যথার্থ। আমার পাঠ্যপুস্তকের আলোকে উক্তিটির যথার্থতা নিম্নে প্রমাণ করা হলো- উদ্দীপকে মারুফ ইমানের গুরুত্ব সম্পর্কে বলেন, মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধনে ভূমিকা রাখে। ইমান সম্পর্কে তার এ বক্তব্যটি যথার্থ। কারণ ইমানের মূলকথা হলো - لَا إِلَهَ إِلَّا اللَّهُ مَحَمَّدٌ رَّسُوْلُ اللَّهِ মাবুদ নেই, মুহাম্মাদ (সা.) আল্লাহর রাসুল।' এ কালিমার তাৎপর্য হলো আল্লাহ তায়ালাই একমাত্র সৃষ্টিকর্তা, প্রতিপালক ও মাবুদ। তিনি ব্যতীত প্রশংসা ও ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি ব্যতীত আর কারও সামনে মাথা নত করা যাবে না। এ কালিমা মানুষকে আত্মমর্যাদাশীল করে। এ কালিমায় বিশ্বাসী ব্যক্তি শুধু আল্লাহ তায়ালার সামনে মাথা নত করে। পৃথিবীর অন্য কোনো সৃষ্টির সামনে মাথা নত করে না বা আত্মসমর্পণ করে না। ফলে মানুষের মর্যাদা সমুন্নত হয়, মানবিক মূল্যবোধ বিকশিত হয়। ইমান মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে। নৈতি জীবনযাপনে উদ্বুদ্ধ করে। মুমিন ব্যক্তি সর্বদাই মানবিকতা ও নৈতিকতার ধারক হয়। অন্যায়-অত্যাচার ও অনৈতিক কার্যকলাপ ইমানের সম্পূর্ণ বিপরীত। পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি কখনোই মানবিকতা ও মনুষ্যত্বের বিপরীত কাজ করতে পারে না; বরং মুমিন ব্যক্তি সবসময়ই নীতি-নৈতিকতা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি সৎগুণাবলির চর্চা করে। সুতরাং বলা যায়, মানবিক মূল্যবোধ ও ইমান পারস্পরিক গভীরভাবে সম্পর্কযুক্ত। মুমিন ব্যক্তি সকল প্রকার অন্যায় ও অনৈতিকতা পরিহার করে সুন্দর ও উত্তম আদর্শের অনুশীলন করে থাকে। এভাবে ইমান মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়। অতএব, উদ্দীপকের মারুফের উক্তিটি যথার্থ বলে প্রমাণিত।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল
মারুফের উক্তির যথার্থতা তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর