সুভা কলকাতায় যেতে চায় না কেন?
উত্তর: নিজ গৃহপরিবেশ ও চেনা-জানা প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক থাকার কারণে সুভা অচেনা জায়গা কলকাতায় যেতে চায় না। 'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী। ফলে তার সঙ্গে সমবয়সি কেউ মেশে না, খেলে না। তার বিশাল এক আশ্রয়ের জগৎ রয়েছে। পোষা প্রাণীদের এবং প্রকৃতির সঙ্গে তার নিবিড় সখ্য। বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। বাড়ির চারপাশের প্রকৃতি ও নদীতীরের চারপাশ তার মায়ের মতোই আপন। তাই সে তার এ নিশ্চিন্ত আশ্রয়ের জগৎ ছেড়ে অনিশ্চয়তার অচেনা কলকাতায় যেতে চায় না।
SSC বাংলা ১ম পত্র সুভা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সুভা · সৃজনশীল
সুভা কলকাতায় যেতে চায় না কেন?
উত্তর