জনাব মুহাইমিনের কাজটিকে কী হিসেবে গণ্য করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব মুহাইমিনের কাজটি রাসুল (স)-এর হাদিস অনুযায়ী সদকা (দান) হিসেবে গণ্য করা যায়। বৃক্ষের মাধ্যমে মানুষ নানাভাবে উপকৃত হতে পারে। এর মাধ্যমে মানুষ পার্থিব কল্যাণ লাভের পাশাপাশি পরকালীন সাফল্যও লাভ করতে পারে। জনাব মুহাইমিনও তার কাজটির মাধ্যমে অনুরূপ কল্যাণ লাভ করবেন। জনাব মুহাইমিন রাসুল (স)-এর একটি হাদিস থেকে শিক্ষা নিয়ে প্রতিবছর তার গ্রামের রাস্তার পাশে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেন। ফলে গ্রামের সাধারণ মানুষ উপকৃত হন। ইসলামের দৃষ্টিতে তার এ কাজটিকে সদকা বলা যায়। কারণ, হাদিসে বলা হয়েছে, 'কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।' (বুখারি ও মুসলিম) জনাব মুহাইমিনের রোপণকৃত বৃক্ষ থেকে মানুষ ফলমূল, ছায়া ও অক্সিজেন গ্রহণ করে উপকৃত হচ্ছে। এগুলো তার জন্য দান হিসেবে গণ্য হবে। আল্লাহ তায়ালা এর বিনিময়ে তার আমলনামায় সাওয়াব লিখে দেবেন। তাই বলা যায়, জনাব মুহাইমিনের বৃক্ষরোপণের কাজটি সদকার অন্তর্ভুক্ত।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
জনাব মুহাইমিনের কাজটিকে কী হিসেবে গণ্য করা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর