শেয়ারFacebookWhatsApp

জনাব ইরফান যে সূরার আলোকে তার সন্তানদের বোঝালেন তা চিহ্নিতপূর্বক ইরফানের সর্বশেষ বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর: জনাব ইরফান সূরা আত-তীনের আলোকে তার সন্তানদের বুঝিয়েছেন। সৎকর্ম ও অসৎকর্মের ফলাফল সম্পর্কে তার সর্বশেষ বক্তব্যটিও তাৎপর্যপূর্ণ। পবিত্র কুরআনের ৯৫তম সূরা আত-তীনে মহান আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টির করার কথা বলেছেন। সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎ কাজে লিপ্ত হয় তবে সে নিকৃষ্ট জীবে পরিণত হতে পারে। জনাব ইরফানের বক্তব্যেও এ বিষয়টি ফুটে উঠেছে। জনাব ইরফান তার সন্তানদের বোঝাতে গিয়ে বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে কতই না সুন্দর গঠনে সৃষ্টি করেছেন। মনে রেখ মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ পশুর থেকে নিম্ন স্তরে নেমে যায়। তার এ বক্তব্য অত্যন্ত গুরুত্ববহ। আল্লাহ তায়ালা সূরা আত-তীনে এরূপ ঘোষণাই দিয়েছেন। এ সূরার প্রথম তিনটি আয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে আল্লাহ তায়ালা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেন। সূরা আত-তীনের ৪ নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, 'নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি।' সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। কিন্তু মানুষ যদি অসৎ ও অন্যায় কাজে লিপ্ত হয় তাহলে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত এবং অপমানিত করবেন। মোটকথা সৎকর্ম ছাড়া মানুষের বাহ্যিক সৌন্দর্য মূল্যহীন হয়ে পড়ে। তাই বলা যায়, জনাব ইরফান সূরা আত-তীনের আলোকে যে বক্তব্য প্রদান করেছেন তা সৎকর্মের উপর নির্ভরশীল আদর্শ জীবন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

জনাব ইরফান যে সূরার আলোকে তার সন্তানদের বোঝালেন তা চিহ্নিতপূর্বক ইর…

উদ্দীপক

জনাব ইমরান একজন সরকারি কর্মকর্তা। অফিসে যাওয়ার পথে একজন অসহায় লোক তার কাছে সাহায্য চাইলে তিনি কোনোরূপ বিরক্তি প্রকাশ না করে সাধ্যানুযায়ী তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন। ইমরানের প্রতিবেশী জনাব ইরফান খুবই ধার্মিক লোক। তিনি তার সন্তানদের একদিন বোঝাতে গিয়ে বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে কতই না সুন্দর গঠনে সৃষ্টি করেছেন। মনে রেখো, মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের ওপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ পশুর থেকেও নিম্ন স্তরে নেমে যায়।

Mymensingh · 2020

উত্তর

জনাব ইমরানের কর্মকাণ্ডে পাঠ্যবইয়ের সূরা আদ-দুহার শিক্ষা প্রতিফলিত হয়েছে। আদ-দুহা আল কুরআনের ৯৩তম সূরা। এখানে আল্লাহ তায়ালা তাঁর প্রদত্ত সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে রাসুল (স)-কে কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দিয়েছেন। তিনি রাসুল (স)-কে সাহায্যপ্রার্থী বা ভিক্ষুকদের সাথে কঠোর ব্যবহার না করার কথা বলেছেন। জনাব ইমরানের মধ্যেও এ শিক্ষার প্রতিফলন ঘটেছে। অফিসে যাওয়ার পথে জনাব ইমরানের কাছে একজন অসহায় লোক সাহায্য চায়। তিনি কোনোরূপ বিরক্তি প্রকাশ না করে সাধ্যানুযায়ী তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন। জনাব ইমরানের এরূপ আচরণে সূরা আদ-দুহায় বর্ণিত অসহায় ভিক্ষুকদের সাথে সদাচরণের শিক্ষার চিত্র ফুটে উঠেছে। এ সূরার অন্যতম শিক্ষা হলো ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব-দুঃখী, ইয়াতিম ও ভিক্ষুকদের সাহায্য এবং কল্যাণ করা। অভাবী সাহায্যপ্রার্থী ও ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না। সূরা আদ-দুহার ১০ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, 'এবং প্রার্থীকে ধমক দেবেন না।' তাই গরিব-দুঃখী ও ভিক্ষুকদের সাথে সবসময় সদাচার করতে হবে। যা জনাব ইমরানের আচরণে দেখা যায়। তাই বলা যায়, তার কর্মকাণ্ডে পাঠ্যবইয়ের সূরা আদ-দুহার শিক্ষা প্রতিফলিত হয়েছে।

উত্তর

জনাব ইরফান সূরা আত-তীনের আলোকে তার সন্তানদের বুঝিয়েছেন। সৎকর্ম ও অসৎকর্মের ফলাফল সম্পর্কে তার সর্বশেষ বক্তব্যটিও তাৎপর্যপূর্ণ। পবিত্র কুরআনের ৯৫তম সূরা আত-তীনে মহান আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টির করার কথা বলেছেন। সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎ কাজে লিপ্ত হয় তবে সে নিকৃষ্ট জীবে পরিণত হতে পারে। জনাব ইরফানের বক্তব্যেও এ বিষয়টি ফুটে উঠেছে। জনাব ইরফান তার সন্তানদের বোঝাতে গিয়ে বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে কতই না সুন্দর গঠনে সৃষ্টি করেছেন। মনে রেখ মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ পশুর থেকে নিম্ন স্তরে নেমে যায়। তার এ বক্তব্য অত্যন্ত গুরুত্ববহ। আল্লাহ তায়ালা সূরা আত-তীনে এরূপ ঘোষণাই দিয়েছেন। এ সূরার প্রথম তিনটি আয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে আল্লাহ তায়ালা মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেন। সূরা আত-তীনের ৪ নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, 'নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি।' সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতিই সবচেয়ে সুন্দর। কিন্তু মানুষ যদি অসৎ ও অন্যায় কাজে লিপ্ত হয় তাহলে আল্লাহ তায়ালা দুনিয়া ও আখিরাতে তাকে লাঞ্ছিত এবং অপমানিত করবেন। মোটকথা সৎকর্ম ছাড়া মানুষের বাহ্যিক সৌন্দর্য মূল্যহীন হয়ে পড়ে। তাই বলা যায়, জনাব ইরফান সূরা আত-তীনের আলোকে যে বক্তব্য প্রদান করেছেন তা সৎকর্মের উপর নির্ভরশীল আদর্শ জীবন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াস কখন অপরিহার্য? ব্যাখ্যা করো।

কিয়াস কখন অপরিহার্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমা শরিয়তের উৎস কেন? ব্যাখ্যা করো।

ইজমা শরিয়তের উৎস কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তাজবিদসহকারে কুরআন তিলাওয়াত আবশ্যক কেন?

তাজবিদসহকারে কুরআন তিলাওয়াত আবশ্যক কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'শরিয়ত হলো জীবন পরিচালনার দিকনির্দেশনা।'- ব্যাখ্যা করো।

'শরিয়ত হলো জীবন পরিচালনার দিকনির্দেশনা।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।