মি. রফিকের কর্মকাণ্ডের ফলাফল হাদিসের শিক্ষার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: মি. রফিকের কর্মকাণ্ডের ফলাফল পরোপকার সম্পর্কিত হাদিসের শিক্ষার আলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরোপকার সম্পর্কিত হাদিসে রাসুল (স) বলেছেন, 'এক মুসলমান অপর মুসলমানের ভাই। সে তার ভাইয়ের উপর অত্যাচার করে না। তাকে শত্রুর হাতে সোপর্দ করে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন।' (বুখারি ও মুসলিম) এ হাদিসের শিক্ষা বিশ্লেষণ করলে বোঝা যায় মুসলমানরা পরস্পর ভাই ভাই। তারা সবাই একই আদর্শে বিশ্বাসী এবং একই জীবনাদর্শের অনুসারী। এতে দেশ, কাল, জাতি, বর্ণ ইত্যাদির কোনো ভেদাভেদ নেই। এজন্য উদারভাবে এক মুসলমান তার অপর মুসলমান ভাইকে সাহায্য করতে হবে। মি. রফিকের মধ্যেও মুসলমান ভাইকে সাহায্যের বিষয়টি লক্ষ করা যায়। মি. রফিক তার প্রতিবেশী মি. সালেহীনকে বিনা লভ্যাংশে পাঁচ লক্ষ টাকা দিয়ে ব্যবসায় সহযোগিতা করে। এতে মি. সালেহীন স্বাবলম্বী হয়ে ওঠে। তার এ কাজটি আমাদেরকে পরোপকার সংক্রান্ত হাদিসের শিক্ষাকেই স্মরণ করিয়ে দেয়। এ হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সবসময় মুসলমান ভাইয়ের বিপদাপদে পাশে থাকতে হবে। তার জান-মাল, সম্মান রক্ষ করতে হবে। সামর্থ্য থাকলে ধন-সম্পদ ব্যয় করে তার সাহায্যে এগিয়ে আসতে হবে। কমপক্ষে বুদ্ধি-পরামর্শ ও সৎ উপদেশের মাধ্যমে সাহায্য করতে হবে। এভাবে সাহায্য-সহযোগিতা করলে মুসলমানদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। মুসলিম ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে। এর মাধ্যমে আল্লাহ তায়ালাও সন্তুষ্ট হন। উপরের আলোচনা থেকে বলা যায়, মি. রফিকের তার অপর মুসলমান ভাইকে সহযোগিতার ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী। এর মাধ্যমে মুসলমানদের মাঝে সম্পর্ক সুদৃঢ় হবে। একইসাথে তিনি মহান আল্লাহর সাহায্য লাভ করবেন।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
মি. রফিকের কর্মকাণ্ডের ফলাফল হাদিসের শিক্ষার আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর