জনাব 'খ'-এর কাজটি কোন সূরার শিক্ষার পরিপন্থি? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব 'খ'-এর কাজটি সূরা আদ-দুহার শিক্ষার পরিপন্থি। সূরা আদ-দুহার শিক্ষার অন্যতম বিষয় হলো ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব, দুঃখী, ইয়াতিম ও ভিক্ষুকদের কল্যাণ করা। অভাবী, সাহায্যপ্রার্থী ও ইয়াতিমদের প্রতি কঠোর না হওয়া। তাদের গালমন্দ কিংবা প্রহার করা যাবে না এবং তাদের ধমকও দেওয়া যাবে না। বরং তাদের সাথে সদাচরণ করতে হবে। কিন্তু জনাব 'খ'-এর কাজটি সূরা আদ-দুহার এসব শিক্ষার বিপরীত। জনাব 'খ'-এর নিকট কিছু ভিক্ষুক ভিক্ষা চায়। তিনি তাদেরকে ভিক্ষা দেননি। বরং তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন। অথচ আল্লাহ তায়ালা সূরা আদ-দুহার দশম আয়াতে বলেছেন, প্রার্থীকে (সাহায্যপ্রার্থী) ধমক দিবেন না। তাই জনাব 'খ'-এর উচিত ছিল সামর্থ্য থাকলে ভিক্ষুককে সাহায্য করা আর সামর্থ্য না থাকলে সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলা। কিন্তু তিনি তা না করে তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন। এতে কুরআনের শিক্ষাকে তিনি অবমাননা করেছেন। তাই বলা যায় জনাব 'খ'-এর কাজে সূরা আদ-দুহার শিক্ষার অভাব রয়েছে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
জনাব 'খ'-এর কাজটি কোন সূরার শিক্ষার পরিপন্থি? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর