সমির মিয়ার বক্তব্যে পাঠ্যবইয়ের কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: সমির মিয়ার বক্তব্যে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে। বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানবজীবনের অত্যন্ত অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে মানুষ পৃথিবীতে জীবন ধারণ করে এবং নানাভাবে উপকৃত হয়। শুধু তাই নয়, কৃষিকাজ ও বৃক্ষরোপণের মাধ্যমে পরকালীন কল্যাণও লাভ করা যায়। সমির মিয়া তার বক্তব্যের মাধ্যমে এ বিষয়টিই বোঝাতে চেয়েছেন। সমির মিয়ার মতে, দুটি চারাগাছ ও ক্ষেতের কিছু ফসল ছাগল খেয়ে ফেলেছে বলে তাতে দুঃখ প্রকাশ করার কিছু নেই। কারণ এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যাবে। সমির মিয়ার এ মানসিকতার সত্যতা আমরা বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসটিতে পাই। এ হাদিস থেকে যে শিক্ষা পাওয়া যায় তা হলো- যদি মানুষ, পশু-পাখি, জীব-জন্তু বৃক্ষের ফল, ক্ষেতের ফসল খেয়ে ফেলে তাহলে বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সাওয়াব লাভ করবে। সেই ফল-ফসল সদকা করে দিলে যে সাওয়াব হতো, পশুপাখি কিংবা মানুষের খাওয়ার ফলে আল্লাহ তায়ালা তার আমলনামায় সে পরিমাণ সাওয়াব লিখে দেন। সমির মিয়ার বক্তব্যেও এ বিষয়টি প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, তার বক্তব্যে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
সমির মিয়ার বক্তব্যে পাঠ্যবইয়ের কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? …
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর