সূরা আল-মাউনের শিক্ষার আলোকে জনাব 'গ'-এর স্ত্রীর পরিণতি বিশ্লেষণ করো।
উত্তর: সূরা আল-মাউনের শিক্ষার আলোকে জনাব 'গ'-এর স্ত্রীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। পবিত্র কুরআনের ১০৭তম সূরা আল-মাউনে মুনাফিকদের কতগুলো বিশেষ বৈশিষ্ট্যের বর্ণনা দেওয়া হয়েছে। যার মধ্যে একটি হলো এরা গৃহস্থালির উপকরণ অন্যদের দিতে চায় না। উদ্দীপকের জনাব 'গ'-এর স্ত্রীর আচরণেও এর বহিঃপ্রকাশ দেখা যায়। জনাব 'ক'-এর স্ত্রী প্রতিবেশী 'গ'-এর বাড়িতে কিছু লবণ ধার আনতে যান। কিন্তু 'গ'-এর স্ত্রীধার দিতে অস্বীকৃতি জানায়। এ কথা শুনে জনাব 'ক' প্রতিবেশী 'গ'-এর স্ত্রীকে ধিক্কার দিয়ে বলেন, তোমার জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। জনাব 'ক' যথার্থাই বলেছেন। কারণ জনাব 'গ'-এর স্ত্রী সূরা আল-মাউনের নির্দেশনা অমান্য করেছেন। এ সূরার শিক্ষা হলো- গৃহস্থালির সামান্য উপকরণ যেমন-দাঁ, বটি, ছুরি, তেল, নুন প্রভৃতি অন্যদের দিতে কার্পণ্য করা যাবে না। যারা এরূপ করবে তাদের জন্য আল্লাহ দুর্ভোগ ঘোষণা করেছেন। তাদেরকে মুনাফিক হিসেবে সাব্যস্ত করেছেন। আর মুনাফিকরা শুধু দুনিয়াতেই লাঞ্ছিত এবং অপমানিত হয় না, পরকালেও তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। উপরের আলোচনা থেকে বলা যায়, 'গ'-এর স্ত্রী প্রতিবেশীকে লবণ ধার না - দিয়ে 'আল্লাহর নির্দেশ অমান্য করেছেন। আর এ জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির সম্মুখীন হবেন।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
সূরা আল-মাউনের শিক্ষার আলোকে জনাব 'গ'-এর স্ত্রীর পরিণতি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর