হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: হারাম অর্থ নিষিদ্ধ, মন্দ, অসংগত, অপবিত্র ইত্যাদি। যেসব কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য, বর্জনীয় তাকে ইসলামি পরিভাষায় হারাম বলা হয়। হারাম মানুষকে অকল্যাণ ও ধ্বংসের দিকে নিয়ে যায়। কোনো কোনো হারাম দ্রব্যের মধ্যে এমন উপাদান থাকে যা মানুষের মন, মস্তিষ্ক ও শরীরের জন্য চরম ক্ষতিকর। এটা মানব চরিত্রের সৎগুণাবলি নষ্ট করে দেয়। মানুষ ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলে এবং তার ইবাদত ও দোয়া কবুল হয় না। এমনকি তার স্থান হবে জাহান্নাম। এজন্য মহানবি (স.) বলেন, “যে শরীর হারামের মাধ্যমে গঠিত, তা জাহান্নামের ইন্ধন হবে।” (আহমদ) তাই হারাম বর্জনীয়।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর