'সিরাত অতিক্রম না করে কেউ জান্নাতে যেতে পারবে না'- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: সিরাত আখিরাত জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা পার না হয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। সিরাত হলো হাশরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের ওপর দিয়ে চলমান একটি উড়াল সেতু। এ সেতু পার হয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। আখিরাতে এমন কোনো মানুষ থাকবে না যে এ সেতুতে আরোহণ করে তা অতিক্রম করবে না। মহান আল্লাহ বলেন, 'তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত।' (সূরা মারইয়াম, আয়াত ৭১) অর্থাৎ সব মানুষই সিরাতে আরোহণ করবে। তবে ইমানদারগণ আমল অনুযায়ী সিরাত পার হয়ে জান্নাতে যাবে। আর পাপীরা জাহান্নামে পতিত হবে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
'সিরাত অতিক্রম না করে কেউ জান্নাতে যেতে পারবে না'- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর