শরিয়তের গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: মানবজীবনে শরিয়তের গুরুত্ব অপরিসীম। শরিয়ত হলো মহান আল্লাহ ও তাঁর রাসুল প্রদত্ত আদেশ-নিষেধ ও বিধিবিধান। শরিয়ত হলো জীবন পরিচালনার দিকনির্দেশনা। এর দ্বারা জীবনের নানা ক্ষেত্রে ইসলামি বিধিনিষেধ জানা যায়। কোনটি হালাল, কোনটি হারাম ইত্যাদি জানা যায়। সুতরাং শরিয়ত মেনে চললে আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল (স.) খুশি হন। অন্যদিকে, শরিয়ত অস্বীকার করা আল্লাহ তায়ালা ও তাঁর রাসুলকে অস্বীকার করার নামান্তর। তাই মুসলমানদের জন্য শরিয়তের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
শরিয়তের গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর