দ্বিতীয় চিন্তাবিদের বক্তব্য তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ? এর শিক্ষা তোমার জীবনে কী প্রভাব বিস্তার করতে পারে- বিশ্লেষণ কর।
উত্তর: দ্বিতীয় চিন্তাবিদের বক্তব্য আমার পাঠ্যবইয়ের 'মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত' হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিসের শিক্ষা অনুসারে কাজ করেছেন। যেমন রাসুলুল্লাহ (সা.) বলেন- الْخَلْقُ عِيَالُ اللَّهِ فَأَحَبُّ الْخَلْقِ إِلَى اللَّهِ مَنْ أَحْسَنَ إِلَى عِيَالِهِ অর্থাৎ, 'সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ঐ ব্যক্তি যে তাঁর পরিজনের প্রতি অনুগ্রহ করে।' (বায়হাকি) এই হাদিসের শিক্ষা হলো সকল সৃষ্টি আল্লাহ তায়ালার পরিজনস্বরূপ। সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন ও সদাচরণ করা ইসলামের আদর্শ। জীবজন্তু, পশুপাখির প্রতি দয়া প্রদর্শন করলে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হন। সৃষ্টির প্রতি অনুগ্রহ করার দ্বারা মানুষ মহান আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারে। উদ্দীপকে দেখা যায়, এক চিন্তাবিদ বলেন, 'সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ঐ ব্যক্তি যে তার পরিজনের প্রতি অনুগ্রহ করে।” অতএব, চিন্তাবিদের মন্তব্য যথার্থ। আর এর শিক্ষা মানবজীবনে অনস্বীকার্য।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
দ্বিতীয় চিন্তাবিদের বক্তব্য তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সামঞ্জ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর