উপরের প্রশ্নচিহ্নিত বক্সে কোন বিষয়টি প্রয়োগ হবে? ব্যাখ্যা কর।
উত্তর: উপরের প্রশ্নচিহ্নিত বক্সে যে বিষয়টি প্রয়োগ হবে তা হলো-আল-কুরআন। মহান আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল (আ.)-এর মাধ্যমে মহানবি (স.)-এর ওপর অবতীর্ণ সর্বশেষ আসমানি গ্রন্থকে আল-কুরআন বলে। শরিয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস হলো আল-কুরআন। ইসলামি শরিয়তের সকল বিধিবিধানের মূল উৎসই আল-কুরআন। এর ওপরই ইসলামি শরিয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত। আল-কুরআন শরিয়তের অকাট্য ও প্রামাণ্য দলিল। মানবজীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের সমাধানসূচক মূলনীতি ও ইঙ্গিত আল-কুরআনে বিদ্যমান। আল্লাহ তায়ালা বলেন, "আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ।” (সূরা আন-নাহল: ৮৯) আল-কুরআন আল্লাহ তায়ালার পবিত্র বাণী। এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং শরিয়তের প্রধান উৎস।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
উপরের প্রশ্নচিহ্নিত বক্সে কোন বিষয়টি প্রয়োগ হবে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর