তুমি কি মনে কর যে, নিচের চিত্রের প্রশ্নচিহ্নিত বক্সের বিষয়টির জন্যই মহান আল্লাহর শাশ্বত বাণী পৃথিবীর বুকে টিকে আছে? পাঠ্যপুস্তকের আলোকে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: নিচের চিত্রের প্রশ্নচিহ্নিত বক্সের বিষয়টি হলো আল-কুরআন ও সংরক্ষণ। মহান আল্লাহ আল-কুরআনের সংরক্ষক। তাই আল্লাহর শাশ্বত বাণী পৃথিবীর বুকে টিকে আছে। আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের সার্বিক জীবন বিধান ও দিকনির্দেশনা এতে বিদ্যমান। সুতরাং এর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ স্বয়ং এর সংরক্ষণের ভার গ্রহণ করেছেন। তিনি ঘোষণা করেন, "আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমিই এর সংরক্ষক।” (সূরা আল-হিজর : ৯) আল-কুরআন মহানবি (স.)-এর ওপর নাযিল হলে তিনি সাথে সাথে তা মুখস্থ করে নিতেন এবং সাহাবাদের মুখস্থ করতে বলতেন। সাহাবাগণ তা মুখস্থ করে দিনরাত তিলাওয়াত করতেন। এভাবে মুখস্থ করার মাধ্যমে কুরআন সর্বপ্রথম সংরক্ষণ করা হয়। পরবর্তীতে খেজুর গাছের ডাল, পশুর চামড়া ও হাড়, পাথর, গাছের পাতা ইত্যাদির মধ্যে লিখিত আকারে কুরআন সংরক্ষণ করা হয়। আল্লাহ তায়ালা স্বয়ং আল-কুরআনের সংরক্ষক। তিনি তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কিতাব সংরক্ষণ করেন। এজন্যই আজ পর্যন্ত এ কিতাবের একটি হরফ (অক্ষর), হরকত বা নুকতারও পরিবর্তন হয়নি। এটি যেভাবে নাজিল হয়েছিল আজও ঠিক সেভাবেই বিদ্যমান। আর এভাবেই কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। তাই বলা যায়, কুরআন সংরক্ষণের মাধ্যমে আল্লাহর শাশ্বত বাণী পৃথিবীতে টিকে আছে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
তুমি কি মনে কর যে, নিচের চিত্রের প্রশ্নচিহ্নিত বক্সের বিষয়টির জন্যই…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর