শেয়ারFacebookWhatsApp

জনাব রাফির কর্মকাণ্ডে কোন হাদিসের বাস্তবায়ন পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব রাফির কর্মকাণ্ডে 'বৃক্ষরোপণ সম্পর্কিত' হাদিসের বাস্তবায়ন পরিলক্ষিত হয়। বৃক্ষরোপণ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। মানুষ এর দ্বারা নানাভাবে উপকৃত হয়ে থাকে। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ওষুধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি পাই। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অতুলনীয়। মহানবি (সা.) বৃক্ষরোপণের নির্দেশ দানের মাধ্যমে আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ দিয়েছেন। উদ্দীপকে জনাব রাফি বাড়ির পাশের সরকারি রাস্তার দু'পাশে বেশকিছু গাছের চারা রোপণ করেন। তা দেখে বড়ো ছেলে শাফি বলেন, "সরকারি জায়গায় গাছ রোপণ করার দরকার কী"? উত্তরে তিনি বলেন, শুনো বাবা, এ গাছের নিচে কোনো পথিক বিশ্রাম নিবে, পাখিরা বাসা তৈরি করবে, আবার অন্য প্রাণীরাও ফল খেতে পারবে। তিনি এ কাজটি করে মূলত মহানবি (সা.)-এর হাদিসের উপর আমল করেছেন। তার এ কাজটি সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। ফলে তিনি নিজের অজান্তেই অনেক সাওয়াব লাভ করবেন। যেমন মহানবি (সা.) বলেন- مَا مِنْ مُسْلِم يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرُ أَوْ إِنْسَانُ أَوْ بَهِيمَةً إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ অর্থাৎ, 'কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।' (বুখারি ও মুসলিম) সুতরাং বলা যায়, হাদিসের আলোকে রাফির কাজটি সদকা হিসেবে গণ্য হবে।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

জনাব রাফির কর্মকাণ্ডে কোন হাদিসের বাস্তবায়ন পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব রাফি বাড়ির পাশের সরকারি রাস্তার দু'পাশে বেশকিছু গাছের চারা রোপণ করেন। তা দেখে বড় ছেলে শাফি বলেন, "সরকারি জায়গায় গাছ রোপণ করার দরকার কী”? উত্তরে তিনি বলেন, শুনো বাবা, এ গাছের নিচে কোনো পথিক বিশ্রাম নিবে, পাখিরা বাসা তৈরি করবে, আবার অন্য প্রাণীরাও ফল খেতে পারবে। পিতার উপদেশে শাফির চিন্তায় পরিবর্তন আসে। সে কলেজ থেকে ফেরার পথে পুকুরে পড়ে যাওয়া একটি বিড়ালছানাকে উদ্ধার করে এবং যত্ন নিয়ে তাকে ছেড়ে দেয়। তা দেখে চাচা ত্বাকী তাকে বলেন, ছোট সৃষ্টির প্রতি তোমার এ সদয় আচরণের ফলে তুমিও আল্লাহর ভালোবাসা পাবে।

Dinajpur · 2024

উত্তর

হাদিসের রাবি পরম্পরাকে সনদ বলা হয়।

উত্তর

কুরআন বোঝার ক্ষেত্রে হাদিসের গুরুত্ব অনস্বীকার্য- উক্তটি যথার্থ। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে শরিয়তের যাবতীয় আদেশ-নিষেধ, বিধি-বিধান ও মূলনীতি সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। রাসুলুল্লাহ (সা.) কুরআনের বিধি-বিধানসমূহের প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন। অনেক ক্ষেত্রে নিজে আমল করার দ্বারা এসব বিধান হাতে কলমে শিক্ষা দিতেন। রাসুলুল্লাহ (সা.)-এর এসব বাণী ও কর্মই হাদিস। সুতরাং কুরআনের বিধি-বিধান সুস্পষ্টরূপে অনুসরণের জন্য হাদিসের গুরুত্ব অপরিসীম।

উত্তর

জনাব রাফির কর্মকাণ্ডে 'বৃক্ষরোপণ সম্পর্কিত' হাদিসের বাস্তবায়ন পরিলক্ষিত হয়। বৃক্ষরোপণ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। মানুষ এর দ্বারা নানাভাবে উপকৃত হয়ে থাকে। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ওষুধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি পাই। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অতুলনীয়। মহানবি (সা.) বৃক্ষরোপণের নির্দেশ দানের মাধ্যমে আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ দিয়েছেন। উদ্দীপকে জনাব রাফি বাড়ির পাশের সরকারি রাস্তার দু'পাশে বেশকিছু গাছের চারা রোপণ করেন। তা দেখে বড়ো ছেলে শাফি বলেন, "সরকারি জায়গায় গাছ রোপণ করার দরকার কী"? উত্তরে তিনি বলেন, শুনো বাবা, এ গাছের নিচে কোনো পথিক বিশ্রাম নিবে, পাখিরা বাসা তৈরি করবে, আবার অন্য প্রাণীরাও ফল খেতে পারবে। তিনি এ কাজটি করে মূলত মহানবি (সা.)-এর হাদিসের উপর আমল করেছেন। তার এ কাজটি সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। ফলে তিনি নিজের অজান্তেই অনেক সাওয়াব লাভ করবেন। যেমন মহানবি (সা.) বলেন- مَا مِنْ مُسْلِم يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرُ أَوْ إِنْسَانُ أَوْ بَهِيمَةً إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ অর্থাৎ, 'কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।' (বুখারি ও মুসলিম) সুতরাং বলা যায়, হাদিসের আলোকে রাফির কাজটি সদকা হিসেবে গণ্য হবে।

উত্তর

পাঠ্যবইয়ের 'মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিসের' আলোকে শাফির কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে তার চাচা ত্বাকীর মন্তব্যটি যথার্থ। আল্লাহ তায়ালা সকল কিছুর স্রষ্টা। তিনি ছাড়া যা কিছু আছে সবই তাঁর সৃষ্টি বা মাখলুক। মানুষ যেমন তাঁর সৃষ্টি, তেমনি পশুপাখি, কীটপতঙ্গও তাঁর সৃষ্টি। এসব মাখলুকের প্রতি অনুগ্রহ করা হলো সৃষ্টির সেবা। শাফির কাজটিতে এ সেবার বহিঃপ্রকাশ ঘটেছে। উদ্দীপকের শাফি কলেজ থেকে ফেরার পথে পুকুরে পড়ে যাওয়া একটি বিড়ালছানাকে উদ্ধার করে এবং যত্ন নিয়ে তাকে ছেড়ে দেয়। জীবের প্রতি তার এ ভালোবাসাই হলো মানবসেবা ও সৃষ্টির সেবা। তা দেখে তার চাচা ত্বাকী তাকে বলেন, “ছোট সৃষ্টির প্রতি তোমার এ সদয় আচরণের ফলে তুমিও আল্লাহর ভালোবাসা পাবে। তার চাচার এ মন্তব্যটি সঠিক। কেননা, মহান আল্লাহ এ জগৎ-সংসারের সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সবকিছুর লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও নিয়ন্ত্রক। তবে তিনি সকল সৃষ্টিকে একরকম করে সৃষ্টি করেননি। এটা তাঁর পরীক্ষা। তিনি সৃষ্টিকুলকে নানাভাবে ভাগ করেছেন এবং সবকিছুকে মানুষের কল্যাণে নিয়োজিত রেখেছেন। তাই মানুষের উচিত আল্লাহ তায়ালার সকল সৃষ্টির প্রতি সদাচরণ করা। মহানবি (সা.) বলেছেন, “সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ঐ ব্যক্তি যে তাঁর পরিজনের প্রতি অনুগ্রহ করে।” (বায়হাকি) আল্লাহর সৃষ্টি জীবের প্রতি অনুগ্রহ করলে আল্লাহ খুশি হন ও তাদের বেশি ভালোবাসেন। উপরের আলোচনা থেকে বোঝা যায়, শাফির কাজটি সৃষ্টির সেবার অন্তর্ভুক্ত। আর এ সম্পর্কে তার চাচার মন্তব্যটিও যথার্থ। এ কাজের মাধ্যমে শাফি আল্লাহর অধিক ভালোবাসা অর্জন করতে পারবে।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াস কখন অপরিহার্য? ব্যাখ্যা করো।

কিয়াস কখন অপরিহার্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমা শরিয়তের উৎস কেন? ব্যাখ্যা করো।

ইজমা শরিয়তের উৎস কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তাজবিদসহকারে কুরআন তিলাওয়াত আবশ্যক কেন?

তাজবিদসহকারে কুরআন তিলাওয়াত আবশ্যক কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'শরিয়ত হলো জীবন পরিচালনার দিকনির্দেশনা।'- ব্যাখ্যা করো।

'শরিয়ত হলো জীবন পরিচালনার দিকনির্দেশনা।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।