শেয়ারFacebookWhatsApp

জনাব 'ক' এর কাজটি তোমার পাঠ্যবইয়ের হাদিসের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: জনাব 'ক'-এর কাজটি বৃক্ষরোপণ সংক্রান্ত হাদিসের অন্তর্ভুক্ত। বৃক্ষরোপণ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। মানুষ এর দ্বারা নানাভাবে উপকৃত হয়ে থাকে। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ওষুধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি পাই। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অতুলনীয়। মহানবি (সা.) বৃক্ষরোপণের নির্দেশ দানের মাধ্যমে আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ দিয়েছেন। উদ্দীপকে জনাব 'ক' প্রতিবছর বৃক্ষমেলা থেকে বনজ ও ফলজ গাছ ক্রয় করে রাস্তার দু'পাশে রোপণ ও তার পরিচর্যা করেন। তার গাছের ফলাদি পশুপাখি খেলেও তিনি সন্তুষ্ট থাকেন। এর মাধ্যমে মূলত তিনি রাসূল (সা.) এর হাদিসের উপর আমল করেছেন। তার এ কাজটি সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। ফলে তিনি অনেক সওয়াব লাভকরবেন। যেমন: মহানবি (সা.) বলেন-مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرُ أَوْ إِنْسَانُ أَوْ بَهِيمَةً إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ . অর্থাৎ, 'কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।' (বুখারি ও মুসলিম) সুতরাং বলা যায়, হাদিসের আলোকে 'ক'-এর কাজটি সদকা হিসেবে গণ্য হবে।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

জনাব 'ক' এর কাজটি তোমার পাঠ্যবইয়ের হাদিসের আলোকে ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব 'ক' এবং 'খ' দুই বন্ধু। 'ক' প্রতি বছর বৃক্ষমেলা থেকে বনজ ও ফলজ গাছ ক্রয় করে রাস্তার দু'পাশে রোপণ ও তার পরিচর্যা করেন। তার গাছের ফলাদি পশুপাখি খেলেও তিনি সন্তুষ্ট থাকেন। অপরদিকে 'খ' একজন প্রত্যন্ত এলাকার নাগরিক। এবারের বন্যায় এলাকার সকল রাস্তাঘাট ধ্বংস হয়ে যায়। তিনি তার ব্যক্তিগত তহবিল হতে ১০ লক্ষ টাকা দিয়ে গ্রামের মেঠো পথ সংস্কার করে দেন।

Comilla · 2023

উত্তর

মহানবি (সা.)-এর বাণী, কর্ম ও তাঁর সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলে।

উত্তর

রাসুলুল্লাহ (সা.)-এর বাণী, কর্ম ও মৌনসম্মতিকে সাধারণভাবে হাদিস বলা হয়। সুতরাং রাসুলুল্লাহ (সা.) নিজেই হাদিসের উৎপত্তি। রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় আল-কুরআন নাজিল হচ্ছিল। এ অবস্থায় মহানবি (সা.)-এর হাদিস লিখে রাখলে তা আল-কুরআনের বাণীর সাথে সংমিশ্রণের আশঙ্কা ছিল। তাই হাদিস লিখে রাখা নিষেধ ছিল।

উত্তর

জনাব 'ক'-এর কাজটি বৃক্ষরোপণ সংক্রান্ত হাদিসের অন্তর্ভুক্ত। বৃক্ষরোপণ মানবজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। মানুষ এর দ্বারা নানাভাবে উপকৃত হয়ে থাকে। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ওষুধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি পাই। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অতুলনীয়। মহানবি (সা.) বৃক্ষরোপণের নির্দেশ দানের মাধ্যমে আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ দিয়েছেন। উদ্দীপকে জনাব 'ক' প্রতিবছর বৃক্ষমেলা থেকে বনজ ও ফলজ গাছ ক্রয় করে রাস্তার দু'পাশে রোপণ ও তার পরিচর্যা করেন। তার গাছের ফলাদি পশুপাখি খেলেও তিনি সন্তুষ্ট থাকেন। এর মাধ্যমে মূলত তিনি রাসূল (সা.) এর হাদিসের উপর আমল করেছেন। তার এ কাজটি সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। ফলে তিনি অনেক সওয়াব লাভকরবেন। যেমন: মহানবি (সা.) বলেন-مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا أَوْ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرُ أَوْ إِنْسَانُ أَوْ بَهِيمَةً إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ . অর্থাৎ, 'কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।' (বুখারি ও মুসলিম) সুতরাং বলা যায়, হাদিসের আলোকে 'ক'-এর কাজটি সদকা হিসেবে গণ্য হবে।

উত্তর

জনাব 'খ'-এর কাজটি ইসলামের দৃষ্টিকোণ থেকে 'মানবসেবা'-এর অন্তর্ভুক্ত। মানবসেবা আখলাকে হামিদাহর অন্যতম বিষয়। মানবসেবা মানুষের উন্নত চরিত্রের পরিচায়ক। যে ব্যক্তি মানুষের সেবা করেন, তিনি মহৎপ্রাণ। সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তায়ালাও এরূপ ব্যক্তিকে ভালোবাসেন। যিনি মানুষের সেবা, সাহায্য-সহযোগিতা করেন, আল্লাহ তায়ালাও তাকে সাহায্য ও দয়া করেন। মহানবি (সা.) বলেন, 'যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।' (বুখারি)। অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।' (তিরমিযি) উদ্দীপকে দেখা যায়, বন্যায় এলাকার সকল রাস্তাঘাট ধ্বংস হয়ে যায়। এতে 'খ' তার ব্যক্তিগত তহবিল হতে ১০ লক্ষ টাকা দিয়ে গ্রামের মেঠো পথ সংস্কার করে দেন। এটি মানবসেবার অনন্য দৃষ্টান্ত। মানবসেবা করা মুমিনের অন্যতম গুণ। মুমিন ব্যক্তি সর্বদাই অন্য মানুষের খেদমতে নিয়োজিত থাকে। মহানবি (সা.) এ সম্পর্কে নির্দেশ দিয়ে বলেছেন, 'তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্ম ব্যক্তির সেবা কর, বন্দীকে মুক্ত কর এবং ঋণগ্রস্তকে ঋণমুক্ত কর।' (বুখারি) পরিশেষে বলা যায় যে, সকল মানুষের সাহায্য-সহযোগিতা করা রাসুল (সা.)-এর আদর্শ। আমাদের তিনি এজন্য অনুপ্রাণিত করে গেছেন। সুতরাং আমাদের যথাসম্ভম্ব সব মানুষের সেবা করা উচিত।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াস কখন অপরিহার্য? ব্যাখ্যা করো।

কিয়াস কখন অপরিহার্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমা শরিয়তের উৎস কেন? ব্যাখ্যা করো।

ইজমা শরিয়তের উৎস কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তাজবিদসহকারে কুরআন তিলাওয়াত আবশ্যক কেন?

তাজবিদসহকারে কুরআন তিলাওয়াত আবশ্যক কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'শরিয়ত হলো জীবন পরিচালনার দিকনির্দেশনা।'- ব্যাখ্যা করো।

'শরিয়ত হলো জীবন পরিচালনার দিকনির্দেশনা।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।