নুমান সাহেবের কাজে যে সৎ গুণটি প্রকাশ পেয়েছে তা চিহ্নিতপূর্বক তোমার পাঠ্যবইয়ের আলোকে উহার গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: নুমান সাহেবের কাজে যে সৎ গুণটি প্রকাশ পেয়েছে তা 'ওয়াদা পালন' এর অন্তর্ভুক্ত। যার গুরুত্ব অপরিসীম। ইসলামি পরিভাষায় কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। মানবজীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। যে ব্যক্তি ওয়াদা পালন করে সবাই তাকে ভালোবাসে। তার প্রতি সকলের আস্থা ও বিশ্বাস থাকে। সমাজে সে শ্রদ্ধা ও মর্যাদা লাভ করে। নুমান সাহেবের মধ্যে এ গুণটিই প্রকাশ পেয়েছে। উদ্দীপকে নুমান সাহেব তার বন্ধুর কাছ থেকে এক সপ্তাহের জন্য পাঁচ হাজার টাকা ধার নেন এবং সময়মতো পরিশোধ করেন। তার এ কাজে ওয়াদা পালনের বিষয়টি ফুটে উঠেছে। ইসলামি শরিয়তে ওয়াদা পালনের গুরুত্ব অত্যধিক। আল্লাহ তায়ালা মানুষকে ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেন- يَا أَيُّهَا الَّذِيْنَ أَمَنُوْا أَوْفُوْا بِالْعُقُوْد অর্থাৎ, 'হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর' (সূরা আল-মায়িদা: আয়াত-১)। আরেকটি আয়াতে আল্লাহ তায়ালা বলেন- 'তোমরা প্রতিশ্রুতি পালন কর। নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে' (সূরা বনি ইসরাইল: আয়াত-৩৪)। হাশরের ময়দানে প্রতিশ্রুতির ব্যাপারে মানুষকে জবাবদিহি করতে হবে। যে ব্যক্তি দুনিয়াতে ওয়াদা পালন করে না, আখিরাতে সে শাস্তি ভোগ করবে। এই ভয়েই নাবিল কারও কাছে কোনো কথা দিলে তা পূর্ণ করার চেষ্টা করে। সে এটাকে দ্বীনের অংশ মনে করে। কারণ যে ব্যক্তি ওয়াদা পালন করে না সে পূর্ণাঙ্গ মুমিন ও দ্বীনদার হতে পারে না। একটি হাদিসে মহানবি (সা.) বলেন- لا دِيْنَ لِمَنْ لَا عَهْدَ لَ অর্থাৎ, 'যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দ্বীন নেই'। (মুসনাদে আহমাদ) সুতরাং ইসলামে ওয়াদা পালনের গুরুত্ব অপরিসীম।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
নুমান সাহেবের কাজে যে সৎ গুণটি প্রকাশ পেয়েছে তা চিহ্নিতপূর্বক তোমার…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর