জাকির সাহেব কি ইসলামের ভিত্তিগুলো সঠিকভাবে পালন করেন? সংশ্লিষ্ট হাদিসের আলোকে ভিত্তিগুলো চিহ্নিতপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হাদিস-২ (ইসলামের ভিত্তি সম্পর্কিত হাদিস) এর অন্তর্ভুক্ত। উদ্দীপকে উল্লিখিত তিনটি ইবাদতের মধ্যে জাকির সাহেব সালাত সঠিকভাবে আদায় করেন। হজ সঠিকভাবে আদায় করেছেন কিন্তু যাকাত ইবাদতটি সঠিকভাবে আদায় করেন নি। ফলে তিনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেননি। কেননা মহানবি (সা.) ইসলামে পাঁচটি মূলভিত্তি একসাথে বর্ণনা করেছেন। এগুলো হলো ইমান, সালাত, যাকাত, হজ ও সাওম। এ পাঁচটি বিষয়ের উপর ইসলামের ভিত্তি স্থাপিত। এর কোনো একটিকে বাদ দিলে ইসলাম পরিপূর্ণ হয় না। উদ্দীপকে জাকির সাহেব একজন ধনী ব্যক্তি। তিনি পাঁচ ওয়াক্ত নামায পড়েন। হজ করেছেন। তবে তিনি যাকাত আদায়ের বিষয়টি এড়িয়ে যান। অথচ রাসুল (সা.) বলেছেন, 'ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল এবং সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা এবং রমযানের রোযা রাখ।' (বুখারি ও মুসলিম) এই হাদিসে মহানবি (সা.) উপমার মাধ্যমে বিষয়টি সুন্দরভাবে বর্ণনা করেছেন। বলা হয়েছে, ইসলাম হলো একটা তাঁবু সদৃশ ঘর। ইমান হলো তাঁবুর মধ্যস্থিত মূল খুঁটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মধ্যস্থিত খুঁটি ছাড়া তাঁবু দাঁড় করানো অসম্ভব। তাঁবুর বাকি চারটি খুঁটিও গুরুত্বপূর্ণ। এগুলো হলো সালাত, যাকাত, হজ ও সাওম। সবগুলো খুঁটি ঠিক থাকলে তাঁবু ঠিকভাবে দণ্ডায়মান থাকে। এর কোনো একটি খুঁটি না থাকলে তাঁবু ভুলণ্ঠিত হয়। সুতরাং ইসলামের পূর্ণতার জন্য এ পাঁচটি ভিত্তির সবকটিই গুরুত্বপূর্ণ। একজন পূর্ণাঙ্গ মুসলিম ব্যক্তি এ পাঁচটি বিষয়ের প্রতি যথাযথ গুরুত্বারোপ করে থাকেন। অতএব বলা যায়, জাকির সাহেব ইসলামের ভিত্তিগুলো সঠিকভাবে পালন করেননি।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
জাকির সাহেব কি ইসলামের ভিত্তিগুলো সঠিকভাবে পালন করেন? সংশ্লিষ্ট হাদ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর