শেয়ারFacebookWhatsApp

ইসলামি বিধি-বিধান অনুসরণে সাবিহার ধারণাটি কি সঠিক? ব্যাখ্যা কর।

উত্তর: না, ইসলামি বিধি-বিধান বা শরিয়ত অনুসরণে সাবিহার ধারণাটি সঠিক নয়। শরিয়ত শব্দের অর্থ পথ, রাস্তা; বিধি-বিধান ইত্যাদি। অর্থাৎ আল্লাহ ও তাঁর রাসুল (সা.) যেসব আদেশ-নিষেধ ও পথনির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরিয়ত বলে। মানবজীবনে শরিয়তের গুরুত্ব অপরিসীম। তাই শরিয়ত মেনে চললে আল্লাহ ও তাঁর রাসুল (সা.) খুশি হন। অন্যদিকে এটি অস্বীকার করা আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল (সা.)-কে অস্বীকার করার নামান্তর। এমনকি শরিয়তের এক অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করাও মারাত্মক পাপ (কুফর), যা সাবিহার ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের সাবিহা নিয়মিত সালাত ও সাওম আদায় করেন। কিন্তু ইসলামের অন্যান্য বিধি-বিধানসমূহ তিনি জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করেন না। তার ধারণা, ধর্ম শুধু ব্যক্তিগত জীবনের মধ্যে সীমাবদ্ধ। তার এরূপ ধারণা শরিয়তের বিপরীত। মানুষের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয়, সকল কাজই শরিয়তের অন্তর্ভুক্ত। শরিয়তের নির্দেশনার বাইরে কোনো কাজই নেই। তাই শরিয়তের কিছু অংশ স্বীকার করা আর কিছু অংশ অস্বীকার করার কোনো সুযোগ নেই। বরং তা কুফরের সমান ও মারাত্মক পাপ। আর যে ব্যক্তি এরূপ করবে তার জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। তাই বলা যায়, ইসলামি বিধি-বিধান অনুযায়ী সাবিহার ধারণাটি সঠিক নয়।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল

ইসলামি বিধি-বিধান অনুসরণে সাবিহার ধারণাটি কি সঠিক? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সাবিহা নিয়মিত সালাত ও সাওম আদায় করেন। কিন্তু ইসলামের অন্যান্য বিধি-বিধানসমূহ জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করেন না। তার ধারণা ধর্ম শুধুমাত্র ব্যক্তিগত জীবনের মধ্যেই সীমাবদ্ধ। আর সাহানা আল-কুরআনের অবিকৃত ও সংরক্ষণ থাকা নিয়ে আশ্চর্য হয়ে বলে যে, এর নাজিলকালে কোনো ছাপাখানা ছিল না, তারপরও ইহা কীভাবে আজ অবদি অবিকৃত রয়েছে?

Mymensingh · 2023

উত্তর

সাধারণভাবে বলা যায়, পবিত্র মক্কা নগরীতে আল-কুরআনের যেসব সূরা নাজিল হয়েছে সেগুলো মক্কি সূরা। প্রসিদ্ধ মতানুযায়ী, মহানবি (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরাসমূহকে মক্কি সূরা বলা হয়।

উত্তর

সিরাত এর শাব্দিক অর্থ পথ, রাস্তা, পুল, সেতু ইত্যাদি। ইসলামি শরিয়তের ভাষায় সিরাত হলো হাশরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতু। (তিরমিযি)। এ সেতু পার হয়ে নেক আমলকারী বান্দা জান্নাতে প্রবেশ করবেন। আখিরাতে সকল মানুষকেই এ সেতুতে আরোহণ করে তা অতিক্রম করতে হবে। সিরাত সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, "তোমাদের প্রত্যেকেই তা অতিক্রম করবে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত।” (সূরা মারইয়াম, আয়াত: ৭১) এ সম্পর্কে মহানবি (সা.) বলেন - يُوْضَعُ الصِّرَاطٌ بَيْنَ ظَهْرَى جَهَنَّمَ অর্থ : “জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে।” (মুসনাদে আহমাদ)

উত্তর

না, ইসলামি বিধি-বিধান বা শরিয়ত অনুসরণে সাবিহার ধারণাটি সঠিক নয়। শরিয়ত শব্দের অর্থ পথ, রাস্তা; বিধি-বিধান ইত্যাদি। অর্থাৎ আল্লাহ ও তাঁর রাসুল (সা.) যেসব আদেশ-নিষেধ ও পথনির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরিয়ত বলে। মানবজীবনে শরিয়তের গুরুত্ব অপরিসীম। তাই শরিয়ত মেনে চললে আল্লাহ ও তাঁর রাসুল (সা.) খুশি হন। অন্যদিকে এটি অস্বীকার করা আল্লাহ তায়ালা ও তাঁর রাসুল (সা.)-কে অস্বীকার করার নামান্তর। এমনকি শরিয়তের এক অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করাও মারাত্মক পাপ (কুফর), যা সাবিহার ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের সাবিহা নিয়মিত সালাত ও সাওম আদায় করেন। কিন্তু ইসলামের অন্যান্য বিধি-বিধানসমূহ তিনি জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করেন না। তার ধারণা, ধর্ম শুধু ব্যক্তিগত জীবনের মধ্যে সীমাবদ্ধ। তার এরূপ ধারণা শরিয়তের বিপরীত। মানুষের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয়, সকল কাজই শরিয়তের অন্তর্ভুক্ত। শরিয়তের নির্দেশনার বাইরে কোনো কাজই নেই। তাই শরিয়তের কিছু অংশ স্বীকার করা আর কিছু অংশ অস্বীকার করার কোনো সুযোগ নেই। বরং তা কুফরের সমান ও মারাত্মক পাপ। আর যে ব্যক্তি এরূপ করবে তার জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। তাই বলা যায়, ইসলামি বিধি-বিধান অনুযায়ী সাবিহার ধারণাটি সঠিক নয়।

উত্তর

সাহানার আশ্চর্য হওয়া বিষয়টি হলো 'আল'কুরআন সংরক্ষণ ও সংকলন।' পবিত্র আল-কুরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের সার্বিক জীবনবিধান দিকনির্দেশনা এতে বিদ্যমান। সুতরাং এর সংরক্ষণ গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ স্বয়ং এর সংরক্ষণের ভার গ্রহণ করেছেন। তিনি বলেন, 'আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং আমিই এর সংরক্ষক।' (সূরা আল-হিজর, আয়াত ৯) যা সাহানার আশ্চর্য হওয়ায় বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের সাহানা আল-কুরআনের অবিকৃত থাকা ও সংরক্ষণ নিয়ে আশ্চর্য হয়ে বলে যে, এর নাজিলকালে কোনো ছাপাখানা ছিল না, তারপরও ইহা কীভাবে আজ অবধি অবিকৃত রয়েছে? মূলত আল-কুরআন অবিকৃত ও সংরক্ষিত থাকার কারণ হলো এর সংরক্ষক স্বয়ং আল্লাহ তায়ালা। তিনি তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ কিতাব সংরক্ষণ করেন। এজন্যই আজ পর্যন্ত এ কিতাবের একটি হরফ, হরকত বা নুকতারও পরিবর্তন হয়নি। এটি যেভাবে নাজিল হয়েছিল আজও ঠিক সেভাবেই বিদ্যমান। আর কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। পরিশেষে বলা যায়, আল্লাহ তায়ালা স্বয়ং আল-কুরআনের সংরক্ষক হওয়ায় এর পরিবর্তন কখনই সম্ভব নয়।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-২ : শরিয়তের উৎস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

'শরিয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

হারাম বর্জনীয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

মানবজীবনে হারামের প্রভাব বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

'ফরজে কিফায়া সকল মুসলমানের ওপর ফরজ নয়।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

সূরা আল ইনশিরাহ কেন নাজিল করা হয়? লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

শুদ্ধ উচ্চারণে কুরআন তিলাওয়াতের জন্য নাযিরা তিলাওয়াত কতটুকু জরুরি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কিয়াস কখন অপরিহার্য? ব্যাখ্যা করো।

কিয়াস কখন অপরিহার্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমা শরিয়তের উৎস কেন? ব্যাখ্যা করো।

ইজমা শরিয়তের উৎস কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তাজবিদসহকারে কুরআন তিলাওয়াত আবশ্যক কেন?

তাজবিদসহকারে কুরআন তিলাওয়াত আবশ্যক কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'শরিয়ত হলো জীবন পরিচালনার দিকনির্দেশনা।'- ব্যাখ্যা করো।

'শরিয়ত হলো জীবন পরিচালনার দিকনির্দেশনা।'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

'ফরজে কিফায়া'- ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।